

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে নির্দিষ্ট আসন সংখ্যা সংরক্ষণ এবং ডেডিকেটেড রিকশার সেবা চালু করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে পরিবহন অফিসের প্রধান এবং জাকসুর প্রতিনিধিদের উপস্থিতিতে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমানের সঞ্চালনায় উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং জাকসুর নেতৃবৃন্দ বক্তব্য দেন। ইতিহাস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টুডেন্ট বাসে ৪টি করে আসন সংরক্ষণ এবং ৩টি ডেডিকেটেড অটোরিকশা সার্ভিস নিশ্চিত করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সুমাইয়া ইয়াহিয়া বলেন, “বর্ষার আগে ক্যাম্পাসের রাস্তাগুলো দ্রুত মেরামত করতে হবে এবং বাস ও অটোরিকশাগুলো হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য এক্সেসিবল করতে হবে। র‍্যাম্প সংযুক্ত ডেডিকেটেড অটোরিকশার ব্যবস্থা শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচল আরও সহজ ও নিরাপদ করবে।”
জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “সহজ ও বাধাহীন যাতায়াত বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের সঙ্গে সমন্বয় করে আমরা বাসে নির্দিষ্ট আসন সংরক্ষণ, বিশেষ সেবা এবং পরিবহন খাতকে আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে জাকসু ধারাবাহিকভাবে কাজ করে যাবে।”
পরিবহন সেবা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, “আজ থেকে আমরা বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণ কার্যক্রম শুরু করেছি। সব গাড়িতে জিপিএস ট্র্যাকার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই গাড়ির অবস্থান জানতে পারে। জাকসু প্রতিনিধিদের সহযোগিতায় শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করা হচ্ছে। ভবিষ্যতেও একাডেমিক ও যাতায়াতসহ সব ক্ষেত্রে সেবার মান উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।