

রাবিপ্রবি প্রতিনিধিঃরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি ভর্তি পরীক্ষার বি ইউনিটের (মানবিক বিভাগ) পরীক্ষা সম্পন্ন হয়েছে।পরীক্ষা চলাকালীন সময় দেখা যায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর স্বজনরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অপেক্ষার প্রহর গুনছেন। কেউ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নির্মিত ছাউনিতে, কেউ বসেছেন অফিসার্স লাউঞ্জ এলাকায় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছায়া যুক্ত জায়গায়। এসময় তাদের মধ্যে লক্ষ্য করা যায় স্পষ্ট চিন্তার ভাজঁ। কেউ কেউ আবার মেতেছেন খোশগল্পে।বিশ্ববিদ্যালয়ের অফিসার্স লাউঞ্জে বসা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, "ইতিপূর্বে আমার ছেলে অন্য যায়গায় পরীক্ষা দিয়েছে কিন্তু চান্স হয়নি। এটা তার শেষ সুযোগ তাই চিন্তাটা একটু বেশি। তবে আশা করছি তার চান্স হয়ে যাবে।"পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে যান রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। এ সময় তিনি পরীক্ষার চমৎকার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.কাঞ্চন চাকমা,রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর ড.নিখিল চাকমা এবং GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার B ইউনিটের ফোকাল পয়েন্ট ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সহকারী অধ্যাপক ধীমান শর্মা।পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে দশ ঘটিকায় গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বঙ্গবন্ধু কর্নারে প্রশাসন,সাংবাদিক ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবার সাথে মত বিনিময় করেন রাবিপ্রবি উপাচার্য। মতবিনিময় সভায় তিনি সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে মানবিক শাখাভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাবিপ্রবির তত্ত্বাবধানে ২,৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৯৯৭ জন উপস্থিত ছিলেন। জিএসটি গুচ্ছের ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।