

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেত হন। এ সময় বিক্ষোভ মিছিলে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।কটূক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স.)কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে । জাতিসংঘের নিকট মহানবী হযরত মুহাম্মদ (স.) সহ সকল ধর্মের ব্যক্তিদের কটূক্তির বিরুদ্ধে আইন প্রনয়নের দাবি জানান। এছাড়াও এঘটনার বিষয়ে বিজেপি সরকারের নিকট জবাব চাইতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান।বিক্ষোভ-মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’, ‘মোদির দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বিশ্বের মুসলিম এক হও, এক হও’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনের, হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।