
নিউজ কো-অর্ডিনেটর


শিবির সন্দেহে পথচারী বিশ্বজিৎ কুমার দাসকে প্রকাশ্যে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরসহ ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন শাঁখারীবাজার মোড়ে নবঘোষিত ‘বিশ্বজিৎ চত্বর’-এ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্যানেলের প্রার্থীদের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী এবং নিহত বিশ্বজিৎ দাসের পরিবারের সদস্যরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ৯ ডিসেম্বর দিনের আলোয় অসংখ্য মানুষের সামনে ট্যাগিংয়ের অজুহাতে যেভাবে বিশ্বজিৎকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ তেরো বছর পেরিয়ে গেলেও এখনো পরিবার পূর্ণাঙ্গ ন্যায়বিচার পায়নি।জকসু নির্বাচনে এজিএস পদপ্রার্থী মাসুদ রানা বলেন, যে রাজনৈতিক সংস্কৃতিতে মিথ্যা ট্যাগিংয়ের মাধ্যমে একজন নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া হয়, সেই সন্ত্রাসী রাজনীতির অবসান ঘটাতে হবে। রাজনীতির নামে এই অপসংস্কৃতিকে আর কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না।শাখা সেক্রেটারি ও জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, মামলার রায় ঘোষণার পরও সাজাপ্রাপ্ত অনেক আসামি বিভিন্ন আইনি ফাঁকফোকরের সুযোগে খালাস পাচ্ছে, যা বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, আসন্ন মানবাধিকার দিবসকে সামনে রেখে আমরা স্মরণ করিয়ে দিতে চাই—এই হত্যাকাণ্ড শুধু একজন নিরীহ মানুষের মৃত্যু নয়, এটি মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। নাগরিকের বাকস্বাধীনতা ও চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে।মানববন্ধনে উপস্থিত নিহত বিশ্বজিৎ দাসের বড় ভাই উত্তম কুমার দাস বলেন, এক দশকেরও বেশি সময় ধরে আমরা বিচারের অপেক্ষায় আছি। দেরি হলেও আমরা সম্পূর্ণ ও ন্যায়সঙ্গত বিচার চাই। তবেই হয়তো পরিবার কিছুটা শান্তি পাবে।উল্লেখ্য, ২০১২ সালে অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনার পর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী বিশ্বজিৎ কুমার দাসকে প্রকাশ্যে থামিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রথমিকভাবে আদালত আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে আপিলের রায়ে কয়েকজন আসামি খালাস পান এবং কয়েকজনের সাজা হ্রাস করা হয়। এই রায়ের প্রেক্ষিতেই পুনর্বিচার ও দ্রুত শাস্তি কার্যকরের দাবি নতুন করে সামনে এসেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।