
নিউজ কো-অর্ডিনেটর
.png&w=3840&q=75)

গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেওয়া হয়। এ সময় জাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বিচারপ্রক্রিয়া শেষ করার সময়সীমা ঘোষণা করলেও তা বাস্তবায়িত হয়নি। হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও সংশ্লিষ্ট শিক্ষকদের বিচার এখনো সম্পন্ন হয়নি।আজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে উপাচার্যের কাছে দ্রুত বিচারচূড়ান্ত করার দাবি জানানো হয়। উপাচার্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেওয়ার সিদ্ধান্ত নেন।জাকসু সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, জুলাইয়ের মদদদাতা শিক্ষকদের বিচারই ছিল আমাদের প্রধান দাবি। একই প্রমাণের ভিত্তিতে শিক্ষার্থীদের বিচার সম্পন্ন হলেও রহস্যজনকভাবে শিক্ষকদের বিচার দীর্ঘায়িত করা হয়েছে। আজ ওসমান হাদির ওপর হামলা যেন জুলাই অভ্যুত্থানের ওপর হামলার শামিল।জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনার শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। বিচারহীনতার যে সংস্কৃতি, তারই প্রতিফলন আমরা এই হামলায় দেখছি। প্রশাসনের ভেতরে আওয়ামী দোসররা বিচারপ্রক্রিয়া বিলম্বিত করছে। যতদিন শিক্ষকদের বিচার না হবে, ততদিন রেজিস্ট্রার ভবনে তালা থাকবে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা ইতোমধ্যে হামলায় জড়িত শিক্ষার্থীদের বিচার সম্পন্ন করেছি। দীর্ঘ বছরের অমীমাংসিত বিষয় পরিষ্কার করতে কাজ চলছে। ১৯ জন শিক্ষককে বিচারের আওতায় আনা হয়েছে এবং ৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকালও আমরা সারাদিন এই বিষয়ে কাজ করেছি। শিক্ষকদের বিচার অবশ্যই সম্পন্ন করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।