

ঢাকার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিল রায় সাহেব মোড় ঘুরে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।জবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইনে থাকা ওসমান হাদির ওপর হামলা নিছক সন্ত্রাসী তৎপরতা নয় এটি ইন্টেরিম সরকারের নিরাপত্তা ব্যর্থতার স্পষ্ট উদাহরণ। আমরা হাদির পাশে আছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, ১৯৫২, ’৭১, ’৯০ থেকে ২০২৪ বাংলার জন্য বারবার রক্ত ঝরেছে। অথচ আজও কিছু মহল জাতির সঙ্গে প্রতারণা করছে। হাদির ওপর হামলা তারই ধারাবাহিকতা। বাংলার প্রতিটি ঘরে হাদির মতো মানুষ আছে কতজনকে থামাবেন?লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার অওরীন বলেন, আমরা খুন–গুমের রাজনীতি পেছনে ফেলে সত্যিকারের স্বাধীনতার স্বপ্ন দেখেছি। কিন্তু নির্বাচন ঘিরে প্রতিবাদী কণ্ঠে এমন হামলা আমাদের নিরাপত্তাহীনতার প্রমাণ। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। এর দায় ইন্টেরিম সরকার এড়াতে পারে না। ৫ আগস্টের পর ছাত্রসমাজ খুনিদের বিচার দাবি করে আসছে। বিচারহীনতা চললে সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হবে, আর ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত শরিফ ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।