
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে এক সাংবাদিককে হেনস্তা ও প্রশ্নফাঁসের অভিযোগে অভিযুক্ত করার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ক্ষমা না চাইলে ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে। স্নাতক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে গণিত বিভাগের ১১৯ নম্বর কক্ষে উপাচার্যের পরিদর্শনের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অনুপম মল্লিক আদিত্যসহ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংবাদ প্রকাশের উদ্দেশ্যে ছবি সংগ্রহ করতে উপাচার্যের সঙ্গে পরীক্ষাকক্ষে প্রবেশ করেন অনুপম মল্লিক আদিত্য ও আরও দুই সাংবাদিক। এ সময় সেখানে জনসংযোগ দপ্তরের পরিচালক, একজন ক্যামেরাম্যান এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ছবি তোলার একপর্যায়ে জনসংযোগ দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম হঠাৎ ক্ষিপ্ত হয়ে সাংবাদিক অনুপম মল্লিক আদিত্যকে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন এবং তাঁকে পরীক্ষাকক্ষ ত্যাগ করতে বলেন।
পরে ওই সাংবাদিককে উপাচার্যের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম তাঁকে জনসংযোগ দপ্তরের পরিচালকের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অনুপম মল্লিক আদিত্য বলেন, তিনি কেবল পেশাগত দায়িত্ব পালনের জন্য ছবি তুলছিলেন। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা জনসংযোগ দপ্তর থেকে সময়মতো ছবি ও তথ্য সরবরাহ করা হলে সাংবাদিকদের পরীক্ষাকক্ষে প্রবেশের প্রয়োজন হতো না বলেও তিনি উল্লেখ করেন। ছবি তোলার কারণে একজন দায়িত্বশীল শিক্ষক কর্তৃক তাঁকে ‘প্রশ্নফাঁসকারী’ আখ্যা দেওয়া চরম দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রেসক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী ভিড় এড়াতে একাই তিনি পরীক্ষাকক্ষে প্রবেশ করেন। তবে সেখানে গিয়ে তিনি দেখতে পান, সাংবাদিকদের পাশাপাশি বিএনসিসির সদস্য ও স্বেচ্ছাসেবকরাও পরীক্ষাকক্ষে অবস্থান করছিলেন, যদিও তাঁদের দায়িত্ব মূলত হলের বাইরে সীমাবদ্ধ থাকার কথা।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, উপাচার্য স্যারের উপস্থিতিতেই আমাকে প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এটি আমার পেশাগত মর্যাদা ও ব্যক্তিগত সম্মানের ওপর সরাসরি আঘাত।
এ সময় জনসংযোগ দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম সাংবাদিককে উদ্দেশ করে বলেন, তুমি যদি জার্নালিজম বিভাগের শিক্ষার্থী হতে, তাহলে এমন পরিস্থিতি হতো না। প্রফেশনালিজম বোঝা দরকার।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, তাকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।