ক্যাম্পাস
জাবি শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন, দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান

ছবি: দূরবীন নিউজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, সমাজসেবা সম্পাদক আহসান লাবিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শারমিন জাহান ছিলেন মেধাবী ও সক্রিয় শিক্ষার্থী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্য এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মতো একজন শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তা ও বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
সংগঠনটির সভাপতি মো. আবু রোম্মান বলেন, এ ধরনের ঘটনা প্রশাসনিক দুর্বলতা ও বিচারহীনতার ফল। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে ধারাবাহিকভাবে সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধন থেকে শারমিন জাহান হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে স্টামফোর্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের সহ-সভাপতি আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে আবু বকর সম্পদকে সংগঠনের আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।

শিক্ষাছুটি শেষে দেশে ফেরেননি বাকৃবির ১২ শিক্ষক, বকেয়া ৪ কোটি ৭ লাখ টাকা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষক বর্তমানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে শিক্ষাছুটিতে রয়েছেন। তাঁদের মধ্যে নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও ১২ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি। এসব শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাছুটির বন্ড ভঙ্গের অভিযোগে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া চলছে। বর্তমানে তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা প্রায় ৪ কোটি ৭ লাখ ৭৫ হাজার ৮০১ টাকা।

ইইউবির সাবেক ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ
বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর সাবেক ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সম্পদ তসরুপ, সনদ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং প্রশাসনিক অনিয়মের একাধিক অভিযোগের প্রাথমিক তথ্য পেয়েছে রাষ্ট্রপতি নিযুক্ত বোর্ড অব এডমিনিস্ট্রেটরস। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ কোটি টাকার আর্থিক অনিয়ম, ১০ তলা একটি ভবন এবং প্রায় ৩০ কোটি টাকা মূল্যের একটি ফ্লোর তসরুপের বিষয়।






