ক্যাম্পাস
জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে আবু বকর সম্পদকে সংগঠনের আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।
একই সঙ্গে আহ্বায়ক কমিটির সদস্য-১ হিসেবে সৃজন সাহা এবং সদস্য-২ হিসেবে পলি আক্তার দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মতিক্রমে আবু বকর সম্পদকে আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সংগঠনের সদস্যদের সঙ্গে সমন্বয় করে আগামী সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এ সময় তাঁদের সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত আহ্বায়ক আবু বকর সম্পদ এবং সদস্যসচিব মাহফুজুর রহমান সংগঠনের সদস্যদের ঐক্য, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে জবিরিইউর ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেবেন।
জনপ্রিয়
সর্বশেষ
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে স্টামফোর্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের সহ-সভাপতি আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষাছুটি শেষে দেশে ফেরেননি বাকৃবির ১২ শিক্ষক, বকেয়া ৪ কোটি ৭ লাখ টাকা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষক বর্তমানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে শিক্ষাছুটিতে রয়েছেন। তাঁদের মধ্যে নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও ১২ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি। এসব শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাছুটির বন্ড ভঙ্গের অভিযোগে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া চলছে। বর্তমানে তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা প্রায় ৪ কোটি ৭ লাখ ৭৫ হাজার ৮০১ টাকা।

ইইউবির সাবেক ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ
বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর সাবেক ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সম্পদ তসরুপ, সনদ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং প্রশাসনিক অনিয়মের একাধিক অভিযোগের প্রাথমিক তথ্য পেয়েছে রাষ্ট্রপতি নিযুক্ত বোর্ড অব এডমিনিস্ট্রেটরস। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ কোটি টাকার আর্থিক অনিয়ম, ১০ তলা একটি ভবন এবং প্রায় ৩০ কোটি টাকা মূল্যের একটি ফ্লোর তসরুপের বিষয়।

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।








