ক্যাম্পাস
অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

খুলনা বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ৩০ এপ্রিল অধ্যাপক সাঈদা রেহেনাকে তাঁর আবেদনের প্রেক্ষিতে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদকে আগামী তিন বছরের জন্য ‘বিজয়-২৪’ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রভোস্টের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
এর আগে, গত ৩০ মার্চ মাস্টার্স শিক্ষার্থীদের জন্য মাত্র ৮ শতাংশ সিট বরাদ্দের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। গভীর রাতে বৃষ্টি উপেক্ষা করে তাঁরা প্রভোস্টের অপসারণের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে নোটিশ ছাড়া জরিমানা আরোপ, সিট বাতিলের হুমকি, স্বজনপ্রীতি এবং মানসিকভাবে হেয় করার মতো ঘটনা ঘটছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম নতুন প্রভোস্ট নিয়োগের আশ্বাস দেন।
এ ছাড়া, গত বছরের ৪ নভেম্বর হলের সেবা ঘাটতি ও স্ট্রেচারসংক্রান্ত সমালোচনামূলক পোস্ট দেওয়াকে হল প্রশাসন “হল আইন পরিপন্থী এবং নাশকতামূলক” আখ্যা দিয়ে দুই ছাত্রীকে পৃথক দুটি শোকজ নোটিশ দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অন্য হলের ছাত্রীকে মিথ্যা পরিচয়ে হলে প্রবেশ করানো, প্রশাসনের অনুমতি ছাড়া হলে নিয়ে আসা এবং পরে অনলাইনে উসকানিমূলক মন্তব্য করা।
বিজয়-২৪ হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফনান আজিজ রামিন বলেন, “আমাদের প্রত্যাশা ছিল অনার্স শেষ করে মাস্টার্সে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা সিট সংক্রান্ত জটিলতায় পড়বে না। বর্তমানে যে সিটে আছে, মাস্টার্সেও যেন সেখানেই থাকার সুযোগ পায়।”
অভিযোগের বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান জানান, সাবেক প্রভোস্টের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
জবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, তদন্তে ৩ সদস্যের কমিটি
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপ ও সংগঠন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাঁদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে এবং সুমন সরদার স্বীকার করেন যে তারা তার রাজনৈতিক ছোট।
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে স্টামফোর্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের সহ-সভাপতি আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে আবু বকর সম্পদকে সংগঠনের আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।





