ক্যাম্পাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরছেন ছাত্রদল নেতাকর্মীরা | ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘ সময়ের স্থবিরতার পর ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা একটি নতুন বাংলাদেশ ও উন্নত ক্যাম্পাস প্রত্যাশা করেছিল। তবে তাদের অভিযোগ, পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাবের মাধ্যমে প্রশাসন গঠন করা হয়েছে।
তারা অভিযোগ করেন, বর্তমান উপাচার্য একজন ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও দায়িত্বে বহাল রয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। দায়িত্ব গ্রহণের পর থেকে ক্যাম্পাসে উন্নয়নের পরিবর্তে অনিয়ম, দুর্নীতি এবং পক্ষপাতমূলক নিয়োগ বেড়েছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের পদত্যাগ ও গ্রেফতারসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ২০০৯ সাল থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সব নিয়োগের তদন্ত প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ, উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির জবাব প্রকাশ।
এ ছাড়া গত ১৮ মাসে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, উপাচার্য ও কোষাধ্যক্ষসহ অভিযুক্ত প্রশাসনের পদত্যাগ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডির অপসারণ, আবাসিক হল ও ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন এবং স্বল্প অপরাধে শিক্ষার্থীদের বহিষ্কার না করার নীতি গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে এবং নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।” তিনি টেন্ডার প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ তোলেন এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে অকার্যকর বলে উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভা এবং নিয়োগ বোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকায় আয়োজন করা হয়েছে, যা বিধিবহির্ভূত। এতে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
জবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, তদন্তে ৩ সদস্যের কমিটি
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপ ও সংগঠন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাঁদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে এবং সুমন সরদার স্বীকার করেন যে তারা তার রাজনৈতিক ছোট।
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে স্টামফোর্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের সহ-সভাপতি আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে আবু বকর সম্পদকে সংগঠনের আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।





