
জেলা প্রতিনিধি


ভোলার মনপুরায় মেঘনা নদীতে শরীফ মাঝির জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি স্থানীয় রামনেওয়াজ মাছঘাটে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মেঘনা নদীতে মাছ ধরার সময় শরীফ মাঝির নৌকার জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। মাছটি ঘাটে আনার পর সেটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়।
পরে রামনেওয়াজ মাছঘাটের আড়তদার অনি চৌধুরীর গদিতে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।
শরীফ মাঝি বলেন, “মেঘনা নদীতে মাছ ধরার সময় জালে বড় ইলিশটি ধরা পড়ে। এত বড় ইলিশ পাওয়ায় আমরা খুবই খুশি। পরে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।”
আড়তদার অনি চৌধুরী বলেন, “সচরাচর এমন বড় ইলিশ পাওয়া যায় না। মেঘনায় এ ধরনের বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য ভাগ্যের ব্যাপার।”
স্থানীয় জেলেরা জানান, মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়লে জেলেদের মধ্যে উৎসাহ বাড়ে। পাশাপাশি ভালো দাম পাওয়ায় মাছ ধরার প্রতি তাদের আগ্রহও বৃদ্ধি পায়।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
গাজীপুরের শ্রীপুরে ১৩ বছর বয়সী মেয়েকে উত্ত্যক্ত ও গালিগালাজের প্রতিবাদ করায় একই পরিবারের কয়েকজনকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে শরীফ মাঝির জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি স্থানীয় রামনেওয়াজ মাছঘাটে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।