রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন মহাসচিবের পদ

আবু আবদুল্লাহ রোহিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:আপডেট:
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন মহাসচিবের পদ
Durbin News

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মনোনয়ন চূড়ান্ত করেন। মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।


বৃহস্পতিবার বিষয়টি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় সূত্র ও একাধিক সংবাদমাধ্যমও মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। মনোনয়নপত্র জমা দিতে হবে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে।


তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য ওই দিন সংসদের বৈঠকও ডাকা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) পর্যন্ত রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিএনপি দুটি এবং সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।


জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর দলীয় পদ ছাড়ার বিষয়টি নিয়েও বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। তাঁর পর দলের মহাসচিব পদে কে দায়িত্ব নেবেন, সে বিষয়েও আলোচনা চলছে।


এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন।


রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় তিনি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন। তবে চূড়ান্তভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নির্ভর করবে নির্ধারিত নির্বাচন প্রক্রিয়া ও ভোটের ফলাফলের ওপর।

Latest News

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া লাওসের
Durbin News

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া লাওসের

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে লাওস। দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ ও লাওসের প্রথম পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকে (এফওসি) ঢাকার পক্ষ থেকে এ অনুরোধ জানানো হলে ভিয়েনতিয়েন তা বিবেচনায় নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব জানায়।

 মনপুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঘটনার ৬ দিন পর থানায় মামলা
Durbin News

মনপুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঘটনার ৬ দিন পর থানায় মামলা

ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। মামলার নম্বর ১২।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা
Durbin News

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সরকারি ব্যয় কমানো ও রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহারের উদ্যোগ হিসেবে সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মসূচিতে অংশ নিতে তিনি নিজের ব্যক্তিগত গাড়ি, চালক ও নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করছেন।

রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র: ইসি সচিব
Durbin News

রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র: ইসি সচিব

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।