Ad

অত্যাধুনিক ক্যামেরা বসানো হলো পদ্মা সেতুতে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_1
Durbin News

বিশ্বমানের প্রযুক্তি ও উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু।এরই ধারাবাহিকতায় এবার সেতুতে বসানো হয়েছে অত্যাধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। এ ছাড়া জাজিরা ও মাওয়া প্রান্তে আরও ৩৪টি ডোম ক্যামেরা বসানো হয়েছে। গত ৯ আগস্ট, মঙ্গলবার এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হয়।পিটিজেড ক্যামেরা সেতুর দুই প্রান্তে সার্বক্ষণিক নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করবে। এই ক্যামেরায় একই সঙ্গে তিনটি ফিচার কাজ করবে। এটি যে কোনো স্থানের সম্পূর্ণ কভারেজ দিতে সক্ষম। ক্যামেরাটি ১৮০ ডিগ্রি পর্যন্ত চারদিকে সমানভাবে ঘুরতে পারে। এতে একই সাথে ম্যানুয়ালি প্যান, টিল্ট, জুম ইন এবং জুম আউট করা যাবে।পদ্মা সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে। যার কারণে সেতু এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হয়।পিটিজেড কন্ট্রোল ক্যামেরা এ যানজট সমস্যা সমাধানে ভুমিকা রাখবে। অত্যাধুনিক এই সিসি ক্যামেরা প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের চিত্র দেখাতে পারবে।এছাড়াও পদ্মা সেতু এলাকায় কোনও ধরনের বিশৃঙ্খলা ঘটলে সহজেই ক্যামেরায় তা ধরা পড়বে। ফলে কতৃপক্ষ সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে পারবে।পদ্মা সেতু এলাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে, সেই দুর্ঘটনা কীভাবে ঘটেছে সেটিও সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। এছাড়াও দুই পাড়ের টোল প্লাজার ভিতরে নিরাপত্তার জন্য ক্যাশ বুথ ও বিভিন্ন জায়গায় আরও ৩৪টি ক্যামেরা বসানো হয়েছে।যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার পর একাধিকবার সেতুর ওপরে ও দুই পাড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে টোলপ্লাজার বক্স। আর তাই দুর্ঘটনা রোধ, সেতুর টোল আদায়, সংরক্ষণ এবং আধুনিকায়নের কাজে আরও জোর দেওয়া হচ্ছে।পিটিজেড কন্ট্রোল ক্যামেরা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হয়েছে বলে দাবী করছেন কতৃপক্ষ।তবে এখানেই শেষ নয়, পদ্মা সেতুকে পুরোপুরিভাবে বিশ্বমানের ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। পুরো সেতুতে বসানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম’। এ সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল রুমে বসেই অপারেশন ও ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে।এরই মধ্যে টোল আদায় ও সেতুর সংরক্ষণ আধুনিকায়নে জরিপ শেষ হয়েছে। এখন নকশা প্রণয়নের কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ক্যামেরা লাগানোর কাজ শেষ করার আশার কথা জানায় কর্তৃপক্ষ।এটি শেষ হলে সেতুতে নজরদারিসহ গাড়ির নম্বর প্লেট আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে- সবকিছুই সংরক্ষণ করা যাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন দেশের দীর্ঘতম পদ্মাসেতু উদ্বোধন করেন। পরদিন থেকে এ সেতু দিয়ে পদ্মা পারাপার শুরু হয়।তবে সেতুতে কিছু খুঁটিনাটি কাজও চলছে। তাই যানবাহনের গতিসীমা ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে।দ্বিতল পদ্মা সেতুর ওপরে সড়ক পথের কাজ শেষ হওয়ায় এবার রেলপথ স্থাপনের কাজ শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী বছরের জুনে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মাসেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করার লক্ষ্যে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad