

হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে হুমকির ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তানগরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের সঙ্গে বাহুবল থানার পুলিশের একটি দলও উপস্থিত ছিল।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার ও বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলামের একটি মোবাইল ফোনালাপ ভাইরাল হয়। তবে অডিও রেকর্ডটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভাইরাল হওয়া কল রেকর্ডে বিএনপি নেতা তোষারকে ওসিকে হুমকি দিতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।’
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।