
নিউজ কো-অর্ডিনেটর
-7535.png&w=3840&q=75)

মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) প্রায় ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) কুষ্টিয়া জেলা ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল। নায়েব সুবেদার মো. আমিরুজ্জামান–এর নেতৃত্বে বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এলএসডি ৫ বোতল (৫০ এমএল) এবং ১ কেজি ফরচুন বাসমতি চাল উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২ কোটি ৬০ লাখ ৪৮০ টাকা।এর আগে, গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে চরচিলমারী বিওপি–এর দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৬ বোতল চকো সিরাপ আটক করা হয়। সীমান্ত পিলার ৮৪/২-এস–এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীর চর মাঠপাড়া এলাকায় নায়েক সজল কুমার–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক মূল্য ৫৪ হাজার ৪০০ টাকা।একই দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রাগপুর বিওপি–এর আওতাধীন সীমান্ত পিলার ১৪৮/৩-এস সংলগ্ন চুলকানী ঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশি ১১০ কেজি পিয়াজের ফুল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। হাবিলদার (সিগন্যাল) মো. আইয়ুব হোসেন–এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১৮ হাজার টাকা।এছাড়া, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাজিপুর বিওপি–এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৪৬/৩-এস সংলগ্ন কাজিপুর বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ বোতল মদ আটক করা হয়। হাবিলদার মো. আসাদুজ্জামান–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।একই দিনে সকাল ১০টা ৩০ মিনিটে চল্লিশপাড়া বিওপি–এর আওতাধীন সীমান্ত পিলার ৮৯/২-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা (৫টি গাঁজার গাছ) উদ্ধার করা হয়। নায়েক জীবন কুমার–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৯৮ হাজার টাকা।বিজিবি জানায়, এসব অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশি পিয়াজের ফুল, বাইসাইকেল ও বাসমতি চাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক পাচার ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রেখে চোরাকারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।