সারাদেশ


ময়মনসিংহে ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার

ময়মনসিংহে ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছেন তিনি। ঘটনার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৩টার পর ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডোমগাটা গ্রামে ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে মো. সাইফুল্লাহ। তার বাড়িতে বাবা-মা, বড় ভাই জয়নাল আবেদীন, স্ত্রী দুই সন্তান বসবাস করেন। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই ছিলেন।

 

মো. সাইফুল্লাহ অভিযোগ করে বলেন, রাত ৩টা ১০ মিনিটের দিকে তার বাড়ির রান্নাঘরে আগুন লাগানো হয়। একই সঙ্গে বসতঘরের টিন কেটে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সাম্প্রতিক সময়ে সেই হুমকি আরও বাড়ে বলেও জানান তিনি। ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাইফুল্লাহ।

 

তবে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে একটি লাকড়ির ঘরে আগুন লাগার চিহ্ন এবং বসতঘরের টিনের বেড়ায় তিনটি কোপের দাগ পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগ, তদন্তে প্রশাসন

ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরু ও খাসির মাংস হিসেবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সঞ্চালন লাইন উন্নয়নকাজে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, চলবে পর্যায়ক্রমিক লোডশেডিং

সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পর্যায়ক্রমে লোডশেডিং হবে। এ সময় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন। তবে পুরো সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।