সারাদেশ


নেত্রকোণায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৪ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন, শনিবার

নেত্রকোণায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
নেত্রকোণার বারহাট্টায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৭) ধর্ষণের প্রতিবাদ এবং অভিযুক্ত নুরজামালের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বাউসী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে 'সচেতন নাগরিক সমাজ'-এর উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়। ​
 
বক্তারা সাত বছরের কোমলমতি শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনা পুরো সমাজকে কলঙ্কিত করেছে। অবিলম্বে অভিযুক্ত নুরজামালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখাতে না পারে।
 
 ​মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী শিশুর পিতা মো. সরিকুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
তিনি বলেন, আমি কোনো আপস বা মীমাংসা করতে রাজি না হওয়ায় তারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং হয়রানি করছে। আমি আমার মেয়ের ওপর হওয়া এই অন্যায়ের বিচার চাই এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দাবি করছি। ​
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর দুপুরে শাসনউড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নুরজামাল ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকাবাসী শুরু থেকেই বিচারের দাবিতে সোচ্চার রয়েছেন।
 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগ, তদন্তে প্রশাসন

ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরু ও খাসির মাংস হিসেবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সঞ্চালন লাইন উন্নয়নকাজে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, চলবে পর্যায়ক্রমিক লোডশেডিং

সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পর্যায়ক্রমে লোডশেডিং হবে। এ সময় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন। তবে পুরো সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।