সারাদেশ


কুড়িগ্রামে এক লাখ মানুষের খাবার রান্নার সক্ষমতা সম্পন্ন বিশাল কড়াই উদ্বোধন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৫ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন, রবিবার

কুড়িগ্রামে এক লাখ মানুষের খাবার রান্নার সক্ষমতা সম্পন্ন বিশাল কড়াই উদ্বোধন

মানবসেবামূলক কার্যক্রমে নতুন উদ্যোগ হিসেবে কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে বিপুলসংখ্যক মানুষের জন্য দ্রুত রান্না করা খাবার সরবরাহের লক্ষ্যে বিশাল আকৃতির একটি কড়াই উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে কড়াইটির উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু

 

উদ্যোগটি বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনপ্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের বৃহৎ কড়াইগুলোর একটি, যেখানে একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য খাবার রান্না করা সম্ভব।

 

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কড়াইটির ব্যাস ৩১ ফুট ইঞ্চি এবং গভীরতা প্রায় সাড়ে চার ফুট। ২২টি চুলার সমন্বয়ে তৈরি এই রান্না ব্যবস্থায় একসঙ্গে প্রায় টন চাল, টন সবজি, প্রায় ৮০০ লিটার ভোজ্যতেল এবং প্রায় দেড় টন ডালসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা যায়।

 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, কড়াইটি তৈরি করতে প্রায় দুই মাস সময় লেগেছে। বিশেষ নকশা শক্তিশালী ধাতব কাঠামো ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে, যাতে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ খাবার নিরাপদভাবে রান্না করা যায়। দুর্যোগকবলিত এলাকায় দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন এবং ফাউন্ডেশনের কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, কুড়িগ্রাম একটি দুর্যোগপ্রবণ এলাকা। প্রতি বছর বন্যা নদীভাঙনের কারণে এখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েন এবং অনেক সময় খাদ্য সংকট দেখা দেয়। ধরনের পরিস্থিতিতে দ্রুত রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ দুর্যোগকালীন মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

বক্তারা বলেন, দেশের বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে খাদ্য সহায়তা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কুড়িগ্রামে স্থাপিত এই বিশাল কড়াই সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং প্রয়োজনে স্বল্প সময়েই বিপুলসংখ্যক মানুষের জন্য রান্না করা খাবার সরবরাহ করা সম্ভব হবে।

 

স্থানীয়রা মনে করছেন, বন্যাপ্রবণ কুড়িগ্রামে এমন একটি উদ্যোগ দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড় ধরনের সহায়তা হয়ে উঠবে।

 
 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগ, তদন্তে প্রশাসন

ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরু ও খাসির মাংস হিসেবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সঞ্চালন লাইন উন্নয়নকাজে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, চলবে পর্যায়ক্রমিক লোডশেডিং

সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পর্যায়ক্রমে লোডশেডিং হবে। এ সময় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন। তবে পুরো সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।