বাংলাদেশ
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুরু, দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের সুযোগ

হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড ব্যবসায়িক অংশীদার ও খুচরা বিক্রেতাদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন আপনজন-০১ চালু করেছে। ৩ জুন থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ধাপ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো প্রান্তের তালিকাভুক্ত রিটেইলার বা বিক্রেতারা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার জয়ের সুযোগ পাবেন।
শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই ক্যাম্পেইনে কোটি কোটি টাকার পুরস্কার, তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ রয়েছে। রিমার্ক আশা করছে, এই উদ্যোগ ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বাজারে ইতিবাচক ব্যবসায়িক গতি সৃষ্টি করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন কোনো সাধারণ বিক্রয় কার্যক্রম নয়। এটি দেশের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করার একটি উদ্যোগ। প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম বাজারে নতুন মাত্রা যোগ করবে বলেও আশা করছে প্রতিষ্ঠানটি।
রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, রিমার্ক সবসময় তার ব্যবসায়িক অংশীদারদের সাফল্যকে নিজের সাফল্য হিসেবে বিবেচনা করে। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন আমাদের বিক্রেতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের একটি উদ্যোগ। যারা আমাদের ব্র্যান্ডের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি ও পুরস্কার দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য।
তিনি বলেন, দেশজুড়ে রিমার্কের পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা ক্রমাগত বাড়ছে। এই আস্থার পেছনে বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের ধারাবাহিক অগ্রযাত্রায় ব্যবসায়ী ও বিক্রেতা বন্ধুদের অবদান অনস্বীকার্য। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের জন্য নতুন অনুপ্রেরণার সুযোগ তৈরি করা হয়েছে। এই উদ্যোগ ব্যবসায়িক অংশীদারদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং বাজারে রিমার্কের উপস্থিতি আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ডাবল লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও বিভিন্ন মূল্যবান উপহার এই ক্যাম্পেইনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফলে দেশের সব অঞ্চলের বিক্রেতাদের মধ্যে এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনটি সম্পূর্ণ কম্পিউটারাইজড ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। উপহার বিজয়ীদের নির্বাচনও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে।
ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট খুচরা বিক্রেতা বা দোকানকে রিমার্কের ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেমে সঠিক ও হালনাগাদ ফোন নম্বরসহ নিবন্ধিত থাকতে হবে। ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য সফলভাবে নেট ডেলিভারি গ্রহণ এবং একই দিনে নগদ অর্থ পরিশোধের মাধ্যমে বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত হবেন।
বর্তমানে রিমার্ক নিজস্ব অত্যাধুনিক কারখানায় উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ফর্মুলেশন ব্যবহার করে পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক ল্যাবরেটরিতে প্রতিটি পণ্যের শতভাগ গুণগত মান নিশ্চিত করা হয়।
রিমার্ক বর্তমানে ৪১টি স্বনামধন্য ব্র্যান্ড এবং ১ হাজার ১৩০টি এসকেইউ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির পণ্য রপ্তানি ও বাজারজাত করা হচ্ছে।
আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি হিসেবে রিমার্ক বিএসটিআই প্রদত্ত ‘হালাল’ এবং সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে। এছাড়া ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে প্রতিষ্ঠানটি।
সম্পর্কিত
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি
বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

প্রবাসীদের স্বপ্নের বাড়ি নির্মাণে ক্রাউন সিমেন্টের ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের বাড়ি নির্মাণে পাশে দাঁড়াতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ক্রাউন সিমেন্ট। ‘প্রিয় প্রবাসী’ নামের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের দেশে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।









