বাংলাদেশ
রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সদ্য সাবেক রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দায়মুক্তির বিষয়টি নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন না।
তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর যদি কোনো ধরনের অসদাচরণ বা অভিযোগ থাকে, তাহলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি বলেন, এ বক্তব্য সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কেন্দ্র করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই একই নীতি প্রযোজ্য।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে সরকারের অবস্থান এখনো বহাল রয়েছে। একই সঙ্গে কক্সবাজারকে সিটি করপোরেশন করার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার এ বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি।
তিনি বলেন, সরকারি চাকরি আইনে ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর সরকার প্রয়োজন মনে করলে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। এ ক্ষেত্রে কারণ দর্শানোরও প্রয়োজন হয় না।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার পর্যায়ে বিষয়টি নিয়ে এখনো প্রাথমিক আলোচনাও শুরু হয়নি বলে তাঁর জানা নেই।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি
বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

প্রবাসীদের স্বপ্নের বাড়ি নির্মাণে ক্রাউন সিমেন্টের ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের বাড়ি নির্মাণে পাশে দাঁড়াতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ক্রাউন সিমেন্ট। ‘প্রিয় প্রবাসী’ নামের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের দেশে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে শাওমির ‘রেডমি ১৭’
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে আগামী আগস্টে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭’ উন্মোচন করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং সুরক্ষা সুবিধার সমন্বয়ে ডিভাইসটি বাজারে আনছে প্রতিষ্ঠানটি।







