

লায়ন্স ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চট্টগ্রামে ৫৪ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে দুই ধাপে এসব অস্ত্রোপচার পরিচালনা করা হয়।
আয়োজক সূত্র জানায়, অপারেশন-পরবর্তী সেবার অংশ হিসেবে প্রত্যেক রোগীকে এক মাসের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হয়েছে। বর্তমানে অস্ত্রোপচারপ্রাপ্ত সকল রোগী সুস্থ রয়েছেন।
এর আগে চন্দনাইশ উপজেলার ফতেহনগর এলাকার শরিফুন্নেছা-নজিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটির পরিকল্পনা ও সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ওই ক্যাম্পে প্রায় ৬৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্পে ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৮৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শনাক্ত করা হয়। তাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ৫৪ জন রোগীকে গত ৯ মে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে শনাক্ত হওয়া বাকি রোগীদেরও উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।