সারাদেশ


শাহআলী মাজার এলাকায় সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি আটক


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৮ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন, বুধবার

আপডেট:১৮ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন, বুধবার

শাহআলী মাজার এলাকায় সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি আটক

রাজধানীর মিরপুরে অবস্থিত শাহআলী মাজার এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে সাতজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ। তাঁদের নেতৃত্বে পোশাকধারী ও সাদা পোশাকের গোয়েন্দাসহ ২৫ সদস্যের একটি দল অংশ নেয়।

 

অভিযান চলাকালে মাদক বিক্রির সময় হাতেনাতে পাঁচজন পুরুষ ও দুইজন নারীসহ মোট সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. শান্ত (২৫), মো. মিরাজ (৩২), মো. হারুন (৩৮), দুলাল (৫৩), মো. মিলন (৫৫), পিংকি ওরফে স্মৃতি (২৫) এবং মিনারা বেগম (৪০)।

 

তাদের কাছ থেকে কাগজের পুরিয়ায় রাখা প্রায় ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

 

অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

তিনি আরও বলেন, একটি ধর্মীয় ও সংরক্ষিত স্থান হিসেবে পরিচিত শাহআলী মাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের বিষয়টি উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় মাজার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।