ক্রিকেট


বিপিএলে ৭০ কোটি টাকা খরচ করবেন সাকিব!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার

বিপিএলে ৭০ কোটি টাকা খরচ করবেন সাকিব!

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বেশ বড়সড় পরিকল্পনা করছেন সাকিব আল হাসান।

এবার ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনবে এই তারকা ক্রিকেটারের ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। এ জন্য বাজেট ধরা হয়েছে শত কোটি টাকার কাছাকাছি। 

বিপিএলের গত মৌসুমের ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে ফরচুন বরিশালের স্পন্সর হিসেবে ছিলো মোনার্ক মার্ট। এর মধ্য দিয়ে ক্রিকেটের সঙ্গে যাত্রা শুরু করে সাকিব আল হাসানের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। 

তবে আসন্ন বিপিএলে তারা একক মালিকানা নিতে আগ্রহী। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিসিবির কাছে আবেদনও করেছে। 

আবেদনপত্রে দলের নাম প্রস্তাব করা হয়েছে মোনার্ক পদ্মা। ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেলে বড় বাজেটের দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সেক্ষেত্রে তিন মৌসুমের জন্য ৬০ থেকে ৭০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।

আগস্টের শুরুর দিকে আসন্ন বিপিএল জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে নাম আবেদন করেছিল বিসিবি। গত ৩০ আগস্ট যার সময়সীমা শেষ হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছে মোট ৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে টুর্নামেন্টে অংশ নিতে পারবে মোট সাতটি দল।

আগ্রহী প্রতিষ্ঠান গুলোর কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষে সাতটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করবে বিসিবি। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে।

গত মৌসুমে এক বছরের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করেলেও এবার তিন বছরের জন্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। 

বাছাইকৃত সাতটি ফ্র্যাঞ্চাইজি তিন বছরের চুক্তি অনুযায়ী ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের বিপিএলে অংশ নেবে। 

বিসিবির কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ফ্র‍্যাঞ্চাইজি মালিকেরা নিজেদের দল গোছানোর কাজ শুরু করবে।

এখনো অংশগ্রহণ নিশ্চিত না হলেও বিপিএলে দল সাজানো নিয়ে বেশ বড় পরিকল্পনা করছে সাকিবের মোনার্ক পদ্মা। প্রস্তাবিত পদ্মা বিভাগকে প্রতিনিধিত্ব করেই দলের নামকরণ করেছে তারা।

ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী গোপালগঞ্জ ও মাদারীপুর- এই ৫ জেলা নিয়ে গঠন করা হবে পদ্মা বিভাগ। এ অঞ্চলের হয়েই বিপিএলে প্রতিনিধিত্ব করতে চায় দলটি।

এর পাশাপাশি এ অঞ্চলের ক্রীড়াক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও আছে তাদের। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, 

দেশের ক্রিকেট উন্নয়নে তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে চান। সে ক্ষেত্রে আইপিএলের আদলে আধুনিক স্ট্রাকচার তৈরি করবেন তারা। তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেবেন।

কেবল বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা। এর পরেই তিন মৌসুমের জন্য নিজেদের পরিকল্পনা সাজিয়ে নেবে প্রতিষ্ঠানটি।

সব ঠিক থাকলে ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর, যা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

তবে দেশের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল কিনতে আগ্রহ প্রকাশ করেনি গত মৌসুমগুলোতে অংশ নেয়া বেশ কয়েকটি দল। 

এর মধ্যে আছে তিনবারের চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। তারকা ক্রিকেটারদের না পাওয়াকেই কারন হিসেবে উল্লেখ করেছে তারা।

এছাড়া বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস এবং জেমকন গ্রুপের খুলনা টাইটান্সও দল নিতে আগ্রহ দেখায়নি।

তবে গুঞ্জন আছে এবারের বিপিএলে অংশ নিতে আবেদন করা ফিউচার স্পোর্টসের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকতে পারেন মাশরাফী বিন মোর্ত্তজাও।



জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

সরাসরি চুক্তিতে জাফনা কিংসে যোগ দিলেন সাকিব আল হাসান

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের দল জাফনা কিংস–এ যোগ দিয়েছেন। শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।