.jpg&w=3840&q=75)

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতকে সহজে পরাস্ত করে চমক দেখিয়েছে তারা।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। শুরুটা ভালো হয়নি তাদের। ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ওপেনার হুমাইরা কাজী ৩ রান, তেজা হাসাবনিস ১ রান এবং দিনেশ ভ্রিন্দা ১৬ রান করে আউট হন।
মিডল অর্ডারেও ভরসা জোগাতে পারেননি ব্যাটাররা। একপ্রান্তে লড়াই করেন আনুস্কা শর্মা, তিনি সর্বোচ্চ ৪৭ রান করেন। শেষদিকে তানুজা কানওয়ার ৩৪ রান যোগ করে দলীয় সংগ্রহ কিছুটা বাড়ান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান করে ভারত। আরব আমিরাতের হয়ে সামাইরা নেন ৩টি উইকেট।
১৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪০ রান তোলে আমিরাত। থেরথা সাতিস ১০ রান করে ফেরেন। এরপর অধিনায়ক এসা ওঝা ও সামাইরার ৭১ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এসা ওঝা ৭২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষদিকে হেনা হটচান্দানি ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে রাধা যাদব, প্রেমা রাওয়াত ও তানুজা কানওয়ার একটি করে উইকেট নেন। ৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।