.jpg&w=3840&q=75)

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ এসেছে। চোটে পড়েছেন দলের অন্যতম পেসার হার্ষিত রানা।
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে এই চোট পান হার্ষিত। ম্যাচে তিনি মাত্র এক ওভার বল করেন, যেখানে ১৬ রান দেন। ওই ওভার শেষে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফেরেননি।
নিজের করা একমাত্র ওভারেই হার্ষিতকে চোটে ভুগতে দেখা যায়। রান-আপ নেওয়ার সময় দুইবার মাঝপথে থেমে যান তিনি। কিছুক্ষণ পর হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় এই পেসারকে। বিষয়টি নিয়ে মাঠে থাকা সতীর্থ ও কোচিং স্টাফদের মধ্যেও উদ্বেগ দেখা যায়।
তবে হার্ষিতের চোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে চোটের মাত্রা কতটা গুরুতর, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এদিকে দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের চোট নিয়েও আগে থেকেই শঙ্কা ছিল। তার সঙ্গে হার্ষিত রানার চোট ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে দলে ফিরেছেন তিলক বর্মা
বিশ্বকাপ শুরুর আগে গুরুত্বপূর্ণ সময়ে এই চোট ভারতের দলগঠন ও পরিকল্পনায় কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।