Ad

এশিয়াকাপ জয়ী শ্রীলঙ্কা পাত্তা পেল না নামিবিয়ার কাছে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
untitled-1-1665904926
Durbin News

এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে শুভ সূচনা করলো নামিবিয়া। উদ্বোধনী ম্যাচে কার্ডিয়ানা পার্কে লঙ্কানদের রানে হারিয়েছে ইরাসমাসের দল।টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নামিবিয়া। এরপর লঙ্কান বোলারদের চাপে ৯৩ রানে দলের অর্ধেক ব্যাটার ফিরে যায় সাজঘরে। সেখান থেকেই নামিবিয়ার ঘুরে দাঁড়ানো। ইয়ান ফ্রাইলিং ও জেজে স্মিটের ৩৪ বলে ৭০ রানের অবিশ্বাস্য এক জুটিতে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় নামিবিয়া।ফ্রাইলিংকের ২৮ বলে ৪৪ ও স্মিটের ১৬ বলে ৩১ রানের ক্যামিওতে দুর্দান্ত কামব্যাক করে দলটি।১৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে খর্বশক্তির নামিবিয়ার বোলিং লাইনের সামনে মুখ থুবড়ে পড়ে লঙ্কান শিবির। ডেভিড উইসে, শিকোংগোদের আঘাতে মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে লঙ্কানরা। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সদ্য এশিয়া কাপ শিরোপাজয়ীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে, সেই সাথে বাড়তে থাকে হারের শঙ্কা। পঞ্চম উইকেটে অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকশের ৩৪ রানের জুটি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও আর সম্ভব হয়নি। নামিবিয়ার দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং শিবির। এক ওভার বাকি থাকতেই মাত্র ১০৮ রানেই শেষ শ্রীলঙ্কার ইনিংস। বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচেই চমক দেখিয়ে ৫৫ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে খর্বশক্তির নামিবিয়া।শ্রীলঙ্কার মাত্র চার ব্যাটার ছুঁতে পেরেছে দুই অঙ্কের কোটা। এর মাঝে অধিনায়ক শানাকা সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন। নামিবিয়ার পক্ষে উইসে, শিকোংগো, ফ্রাইলিংক, স্কোল্টজরা নিয়েছেন দু'টি করে উইকেট।রীতিমতো লঙ্কানদের নিয়ে যেনো ছেলেখেলা করেছে নামিবিয়ার বোলাররা। কাগজে কলমে কিংবা শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকা দলটির কাছে পাত্তায় পায়নি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাজয়ীরা।ব্যাট হাতে ২৮ বলে ৪৪ ও বল হাতে মাত্র ২৬ রানে ২ উইকেট শিকার করা অলরাউন্ডার ইয়ান ফ্রাইলিংক জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।গেলো আসরের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় নামিবিয়া। লঙ্কানদের বিপক্ষে গেলো আসরের হারের প্রতিশোধটা এবারের আসরের প্রথম ম্যাচেই তুললো গারহার্ড ইরাসমাসের দল।বিশ্বকাপের আগে জিলং সাক্ষী হয়েছিলো মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সেই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে জয় পায় শ্রীলঙ্কা। শেষ ওভারের থ্রিলারে হারের মুখ থেকে গুনারত্নের দুর্দান্ত ব্যাটিংয়ের শেষ বলে রুদ্ধশাস জয় তুলে নেয় লঙ্কানরা। একমাত্র জয় পাওয়া লঙ্কানরাই এই মাঠে প্রথমবারের মতো দেখলো হারের মুখ। গেলো আসরে চমকে দেওয়া নামিবিয়ার কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করলো শ্রীলঙ্কা। অবশ্য এশিয়া কাপেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হতশ্রী পারফরম্যান্সের পর শিরোপা জয় করে লঙ্কানরা। বিশ্বকাপের মঞ্চেও কি ঘুরে দাঁড়াতে পারবে শানাকা বাহিনী? নাকি অপেক্ষা করছে ভিন্ন কোনো চমক! আপাতত সেই অপেক্ষায় আছেন ক্রিকেট সমর্থকরা। আগামি ১৮ই অক্টোবর এই ভেন্যুতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নামিবিয়া। বিপরীতে, একই দিনে এই মাঠেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। হারের ক্ষত ভুলে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে শানাক বাহিনী। বিপরীতে, পরের ম্যাচে জয় নিয়ে মূল পর্বে এক পা এগিয়ে রাখতে চাইবে প্রথম ম্যাচে অঘটন সৃষ্টি করা নামিবিয়া।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad