Ad

সিরিজ জয়ের মিশন; আইরিশদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1761502797713236
Durbin News

ওয়ানডে সিরিজ জয়ের পর, টি২০ সিরিজ নিজেদের করে নেওয়ার মিশনে, মাঠে নামছে টাইগাররা। ক্রিকেট ইতিহাসে টাইগার আধিপত্যের নতুন অধ্যায়।সেই অধ্যায়টাকে আরো লম্বা করতে প্রস্তুত লিটণ-তাসকিনরা ।দলে ব্রিলিয়ান্ট পারফর্মেন্সের অভাব নেই,কাকে রেখে কাকে বাদ দেয়া হবে, সেটাই এখন বুঝা দায়। তবুও সিরিজ জয়ের মিশনে, শক্তিশালি একাদশ নিয়েই মাঠে নামছে আজ সাকিব-বাহিনি। ওপেনিংয়ে লিটন-রনিকে বাংলাদেশের টি২০-তে সময়ের সেরা জুটি বললেও মোটেও বাড়িয়ে বলা হবেনা ।আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিন আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ যেমন একের পর এক রেকর্ড ভাংছে, টাইগারদের এই জুটি তেমনি দেখাচ্ছেন আগ্রাসি ব্যাটিং-তান্ডব। রেকর্ড বুকে যুক্ত হচ্ছে টাইগারদের নতুন নতুন মাইলফলক। পাওয়ার প্লেতে টাইগারদের নতুন ইতিহাস গড়লেন লিটন-রনি।তাদের করা ৮১ রান,পাওয়ার প্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। অথচ গেল টি২০ বিশ্বকাপের সময়টাতেই দেশের ওপেনিং নিয়েই মাথা ঘামাতে হয়েছে টিম ম্যানেজমেন্টের, সবচেয়ে বেশি।কিন্ত টাইগারদের ওপেনিং জুটি এখন গর্বের জায়গা। বিপিএলের দুর্দান্ত আবিষ্কার রনি, ৭ বছর পর দলে এসেই, দিচ্ছেন আস্থার প্রতিদান দারুনভাবে।৩ নাম্বারে শান্ত, বাংলাদেশে সবচেয়ে বেশি সুযোগ দেয়া প্লেয়ারদের মাঝে, নিজেকে দারুনভাবে মেলে ধরা প্লেয়ারের নাম নাজমুল হাসান শান্ত। প্রথম ম্যাচে রান না পেলেও, ধারাবাহিক সিরিজগুলোতে তার পারফর্মেন্সের গ্রাফ উপরের দিকেই।ইংল্যাণ্ডের বিপক্ষে টী২০- সিরিজে হয়েছেন প্লেয়ার অব দি টুর্নামেন্ট।৪ নাম্বারে গত ম্যাচে শামীম হোসেনকে নামানো হলেও , এই জায়গায় পরিবর্তন আসতে পারে ২য় ম্যাচে। শামীম হোসেনের করা ২০ বলে ৩০ রান,দলে নিজের অবস্থান পাকা করার জন্য যথেষ্ট হলেও,তাকে বাদ দিয়ে লেগ স্পিনার রিশাদকে অভিষেক করালেও অবাক হওয়ার কিছুই থাকবেনা।৫ এ ব্যাটিং তাওহিদ হ্রদয়ের। অভিষেকটা রাংগিয়ে, মানুষের হ্রদয়ে জায়গা করে নিয়েছেন এরই মাঝে।এখন শুধু অপেক্ষা , পারফর্মেন্স দেখিয়ে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া।৬- এ থাকছেন, ক্যাপ্টেন সাকিব আল হাসান।তারপরেই মেহেদি হাসান মিরাজ। ইঞ্জুরির জন্য আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলা হয় নি তার। টি২০- তে পেসারদের দাপটে ১ম ম্যাচে বোলিংয়ের সুযোগটাই পাননি তিনি। অন্যদিকে স্পিনার নাসুম আহমেদ, অসাধারন বোলিং করলেও, টাইগারদের পেস বোলারদের দাপটে স্পিনাররা এখন বল করার সুযোগটাই পাচ্ছেন কমই।টাইগারদের পেস বোলিংয়ের সোনালী যুগের শুরু বলা যেতে পারে। যার রুপকার এলান ডোনাল্ড। ওয়ানডেতে আইরিশদেরকে নাকানিচুবানি খাইয়ে দিয়েছে এই পেস বোলাররাই।৩য় ওয়ানডেতে ১০ টি উইকেটেই নিয়েছে, তাসকিন-হাসান মাহমুদরাই।এক ম্যাচে তাসকিন, বিধ্বস্ত করে দিচ্ছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে, অন্যম্যাচে হাসান মাহমুদ করে নিচ্ছেন নিজের ক্যারিয়ারের সেরা বোলিং টাই। ওয়ানডে সিরিজের ৩য় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে, আইরিশদের বিপক্ষে সিরিজ জিতিয়েছেন ডানহাতি বোলার হাসান মাহমুদ।অন্যদিকে মোস্তাফিজকে এখনো অটোচয়েস হিসেবেই রাখা হয়েছে দলে,নেই তেমন উল্লেখযোগ্য পারফর্মেন্স, নতুনদের ভীড়ে হারিয়ে যাচ্ছেন নাতো এই কার্টার মাস্টার?তার বদলে শরিফুল কে সুযোগ দেয়া হতে পারে, মুল একাদশে।বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের পরই আইরিশদেরকে ধরাশয়ী। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি২০ সিরিজ জেতার অপেক্ষায় টাইগাররা।টি২০ তে বাংলাদেশের টানা ৪ জয়।এমন একটা গৌরবময় অধ্যায় দেশের ক্রিকেটে শেষ কবে হয়েছে, সেটা হয়তো মনে করাটা দুঃসাধ্যই বটে।কিন্তু সেই সোনালী স্বপ্নের বাস্তবায়ন এখন চোখের সামনে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad