Ad

ইংল্যান্ডের পর আইরিশদেরকে ধবলধোলাই দেয়ার অপেক্ষায় টাইগাররা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1761698732436177
Durbin News

ইংল্যান্ডের পর আইরিশদের বিপক্ষে বাংলা ওয়াশ, কি হচ্ছে তাহলে?পর পর দুটি দেশকে বাংলাওয়াশের দারপ্রান্তে টাইগাররা। এখন শুধু সেটা সময়ের অপেক্ষা। দুর্দান্ত,অসাধারণ আর ব্রিলিয়ান্ট পারফর্মেন্সের শিরোনামে, এখন লাল-সবুজের দেশ। হোয়াইটওয়াশের মিশনে, শক্তিশালি একাদশ নিয়েই মাঠে নামছে সাকিব-বাহিনি। আইরিশদের বিপক্ষে, সিরিজের ৩য় টি২০ তে, দলে থাকতে পারে বেশ কিছু পরিবর্তন। এক্সপেরিমেন্টের জন্য, দলে সুযোগ হতে পারে রিশাদ-শরিফুলের।ওপেনিংয়ে লিটন-রনি দারুন উজ্জীবিত। এই দুই জুটি নামলেই রেকর্ড বুকে আঁকিবুঁকি।আশরাফুলের সবচেয়ে ফাস্টেস্ট ফিফটির রেকর্ডটাও, ভেংগে দিলেন লিটন দাশ। ১৮ বলে ৫০,বাংলাদেশের এখন সবচেয়ে দ্রুততম ফিফটি।তাকে টি২০ ক্রিকেটের আদর্শ ব্যাটসম্যান বলায় যায়।তার ব্যাটিংয়ে মুগ্ধ কলকাতা নাইট রাইডার্স। অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন তাকে একাদশে নিয়ে মাঠে নামবে তারা।লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ আইরিশ ক্যাপ্টেনও, তার ভাষায়, "লিটনকে দেখলে মনে হয়, ব্যাট করা কতটা সহজ! তার ব্যাটিং দেখা, চোখের প্রশান্তি।'লিটনের স্ট্রাইক রেট আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের টপ লিস্টে। শেষ ৬৪ ইনিংসে, লিটনের স্ট্রাইক রেট ১৪২.৫৭। যা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ, তারপরেই রয়েছেন, কুইন্টন ডি কক। রেকর্ড বুকে যুক্ত হচ্ছে, টাইগারদের নতুন নতুন মাইলফলক। পাওয়ার প্লেতে লিটন-রনির তুলকালাম কান্ড, বাংলাদেশের ওপেনিংয়ে নতুন বিপ্লব।লিটনকে সংগ দেয়া রনি, দীর্ঘদিন পর দলে ফিরেই বুঝিয়ে দিচ্ছেন,কেন তাকে দলে দরকার। প্রথম ম্যাচে ফিফটি, ২য়টিতে ২৩ বলে ৪৪ রান। ৩ নাম্বারে শান্ত ব্যাটিং ।বাংলাদেশে সবচেয়ে বেশি সুযোগ দেয়া প্লেয়ারদের মাঝে, নিজেকে দারুনভাবে মেলে ধরা প্লেয়ারের নাম নাজমুল হাসান শান্ত। ৪ নাম্বারে ব্যাটিং সাকিব আল হাসানের, জায়গাটা পরিবর্তন হলেও, পারফর্মেন্সে সবসময় থাকেন এক নাম্বারে। মাঠের বাহিরে সমালোচনা যত থাকুক, প্রতি নিয়ত ব্রিলিয়ান্ট পারফর্মেন্স দিয়ে, টাইগারদের এগিয়ে নিয়ে যাচ্ছেন বহুদুর।তার দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে, ইংলিশদের পর আইরিশদেরকেও, রীতিমতো ছেলেখেলা করে ছেড়ে দিল টাইগাররা।শেষ ম্যাচে পেসারদের দাপটের মাঝেও, তার স্পিন বিষের নীল দংশনে, দাড়াতেই দেননি আইরিশ ব্যাটসম্যানদের। ৫ উইকেটের মাধ্যমে পৌঁছে গেছেন, টি২০ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট টেকারের লিস্টে।৫ এ ব্যাটিং তাওহিদ হ্রদয়ের। শেষ ম্যাচেও,দ্রুত পার্টনারর্শিপ গড়ার লক্ষে, তার ১৩ বলে ২৪ রান, দারুনভাবে কাজে দিয়েছে দলের বড় স্কোর গড়তে।৬ নাম্বারে শামীম হোসেন পাটোয়ারীকে নামানো হয়েছে,গত দুই ম্যাচে। নিজেকে মেলে ধরার সুযোগটাই পাননি এখনো সেরকভাবে।তারপরেই মেহেদি হাসান মিরাজ। টি২০- তে পেসারদের দাপটে, বোলিংয়ের সুযোগটাই পাচ্ছেননা স্পিনাররা।তবে যেকোনো সময়, ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মতো যোগ্যতা রাখেন এই অলরাউন্ডার।অন্যদিকে স্পিনার নাসুম আহমেদ, অসাধারন বোলিং করলেও, পেসারদের দাপটে স্পিনাররা সুযোগ পাচ্ছেন,বেশ কমই।তার জায়গায়, লেগ স্পিনার রিশাদকে দিয়ে, এক্সপেরিমেন্ট করতেও দেখা যেতে পারে, ৩য় টি২০ তে।টাইগারদের পেস বোলিংয়ের, সোনালী যুগের শুরু, বলা যেতে পারে। যার নেত্বতে রয়েছেন এলান ডোনাল্ড। তাসকিনের কাছে অসহায় আত্নসমর্পন,আইরিশ ব্যাটসম্যানদের। দুর্দান্ত পারফর্মেন্স দেখাচ্ছেন হাসান মাহমুদও। অন্যদিকে মোস্তাফিজকে এখনো অটোচয়েস হিসেবেই রাখা হয়েছে দলে, দিনে দিনে বাজে পারফর্মেন্সে, হারিয়ে যাচ্ছেন নতুনদের ভীড়ে।তার বদলে শরিফুল কে সুযোগ দেয়া হতে পারে, মুল স্কোয়াডে।যেমন ঝড়ো ব্যাটিং, তেমনি তাসকিনদের আগুন ঝরা বোলিং। প্রতিযোগিতায় নামে, বাংলার দামাল ছেলেরা, কে কার থেকে দুর্দান্ত পারফর্মেন্স দেখাবে দলে জায়গা করে নিতে, সেটাই এখন দেখার অপেক্ষা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad