Ad

৪ পেসার ও ১ স্পিনার নিয়ে প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1761157806496449
Durbin News

ঘরের মাঠে গত মাসে আইরিশদের বিপক্ষে সিলেটে পেস ইউনিট দিয়ে আয়ারল্যান্ডকে তুলোধুনো করেছিলো বাংলাদেশ। এবার পেসারদের বিদেশের মাটিতে পরীক্ষা-নিরীক্ষার পালা। এক সময় স্পিন অ্যাটাক ছাড়া যেই বাংলাদেশকে কল্পনাও করা যেতো না, পেসারের অভাবে বিদেশের মাটিতে বরাবরই নাকানি চুবানি খেতে হতো । সেই বাংলাদেশ এবার আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে অন্তত চার পেসার নিয়ে মাঠে নামতে যাচ্ছে। পেস ইউনিটে তাসকিনের বদলি হিসেবে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বিশ্বকাপের আগে বাজিয়ে দেখতে অভিষেক হয়ে যেতে পারে তাঁর। সেই সাথে আট বছর পর দলে ফেরা রণি তালুকদারের অভিষেকটাও হয়ে যেতে পারে। আর আগেই ওয়ানডে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলায় কোচ হাতুরাসিংহের জন্য পেসারদের , বাজিয়ে দেখার আরও একটি সুযোগ তৈরি হলো। আগামীকাল বিকেল ৩ টা ৪৫ মিনিটে চেমসফোর্ডের কাউন্টি মাঠে মুখোমুখি হবে দুই দল। আইরিশদের জন্য ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ সুপার লীগের অংশ হলেও বাংলাদেশের জন্য সিরিজটি শুধুই নিয়মরক্ষার। তাই আগামী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজেই বেশ কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখতে চাইবেন কোচ হাতুরাসিংহে। তাসকিনের বদলে স্কোয়াডে জায়গা পাওয়া মৃত্যুঞ্জয়কে নিয়ে বাজি ধরতে পারেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। চেমস ফোর্ডের উইকেট পেস বান্ধব হওয়ায় অন্তত চার পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে সাইড বেঞ্চে বসে থাকতে হবে এক সিরিজ পরে দলে ফেরা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। এবার দেখে নেওয়া যাক, প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। ওপেনিং এ বরাবরের আস্থার নাম লিটন-তামিম। তবে এবারে লিটনের পাশাপাশি একজন ব্যাক আপ ওপেনার হিসেবে রণিকে দলে নিয়েছেন কোচ। আট বছর পর দলে ফেরা রণি টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন। ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে ব্যাক আপ ওপেনাররে জায়গাটা এখনো খালি বাংলাদেশের স্কোয়াডে। সৌম্য সরকার, এনামুল বিজয় থেকে শুরু করে নাঈম শেখ সবাই সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন বার বার। তাই রণিকে বিকল্প ওপেনার হিসেবে এই সিরিজে বাজিয়ে দেখার দারুণ সম্ভাবনা রয়েছে। এমনটাই যদি ভাবেই টিম ম্যানেজম্যান্ট, সেক্ষেত্রে হয়তো ইন ফর্ম লিটনকে বসিয়ে রণিকে প্রথম ওয়ানডেতে অভিষেক করানো পারে। ওয়ানডাউনে এতোদিন ভালোই ভুগছিলো বাংলাদেশ। তবে নাজমুল শান্ত ধারাবাহিক পারর্ফম করায় আপাতত ওয়ান ডাউনে যে শান্ত খেলছেন, সেটা নিশ্চিত। শান্তর পর চার নম্বরে সাকিবের জায়গাটা ফিক্সড। কোচ থেকে ক্যাপ্টেন সবাই একমত যে সাকিবকে চারেই খেলানো হবে। মুশফিককে এক ধাপ পেছনে দিয়ে পাঁচ নম্বরে খেলানো হতে পারে তরুণ তাওহীদ হৃদয়কে। ইতোমধ্যেই হৃদয় বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন কেন মিডল অর্ডারে তাঁর উপর ভরসা করতে পারেন ক্যাপ্টেন, কোচ। মুশফিকের উপর দ্বায়িত্ব থাকবে মিডল অর্ডারের পুরো দায়িত্বটা সামলানোর। আর নিজের দিনে যে মুশফিক চাপের মুখে অবিশ্বাস্য অনবদ্য ইনিংস উপহার দেন, সেটার প্রমাণ হয়তো আর বার বার দেওয়া লাগবে না মিস্টার ডিপেন্ডেবলের। সাতে একমাত্র স্পিনার হিসেবে দলে ঢুকতে পারেন মেহেদি হাসান মিরাজ। শেষের দিকে মিরাজের যে ম্যাচ উইনিং অ্যাবিলিটি আছে, তাঁর জন্য বাড়তি সুবিধা পেতে পারে বাংলাদেশ। সাত নম্বর পজিশন পর্যন্ত স্কোয়াড মোটামুটি কনফার্ম থাকলেও আট নম্বর পজিশন নিয়ে যত চিন্তা টিম ম্যানেজম্যান্টের। সত্যি কথা বলতে নাসির হোসেনের পর বাংলাদেশের ইতিহাসে এতো নিখুঁত ফিনিশার নেই বললেই চলে । এই আট নম্বরে মোসাদ্দেক, ইয়াসির আলী রাব্বিকে সুযোগ দেওয়া হলেও তাঁরা সেটা কাজে লাগাতে পারছেন না। বরং যাদের এ পজিশনে থাকার কথা, মাহমুদুল্লাহ ও আফিফ, তাঁরা এখন দলের বাইরে। ব্যাটিং অর্ডারটাকে যদি লম্বা করতেই হয়, তবে হয়তো ইয়াসির আলীকে খেলাবে ম্যানেজম্যান্ট। কিন্তু চার পেসার খেলালে ইয়াসিরের জায়গা হবে সাইড বেঞ্চে। পেস ইউনিটের নেতৃত্বের দায়িত্ব থাকবে মুস্তাফিজের উপর। তাঁর সাথে থাকবেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। আর চতুর্থ একজন পেসার হিসেবে অভিষেক ঘটতে পারে মৃত্যুঞ্জয় চৌধুরীর।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad