.webp&w=3840&q=75)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়িত মিশন। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে, বিদেশ থেকে ফিরে একটি শ্যুটার টিম গঠন করা হয় এবং লক্ষ্য বাস্তবায়নে প্রথমেই হাদির সঙ্গে সখ্যতা গড়ে তোলার কৌশল নেওয়া হয়।
গোয়েন্দা সূত্র জানায়, হত্যার আগে শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, কীভাবে শ্যুটাররা হাদির গতিবিধি অনুসরণ করে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়। হত্যার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত শ্যুটার ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ আলামত পরিকল্পিতভাবে গায়েব করা হয়।
তদন্তে জানা গেছে, শরিফ ওসমান হাদি ও শ্যুটার ফয়সালের প্রথম পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। এটি ছিল হত্যার প্রস্তুতির প্রথম ধাপ।
গত ৪ ডিসেম্বর রাত ৮টা ১৮ মিনিটে ফয়সাল তার সহযোগী কবিরকে সঙ্গে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টারে যান। প্রায় ছয় মিনিটের ওই বৈঠকে ফয়সাল হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী, এটি ছিল হাদির আস্থা অর্জনের প্রথম কৌশল। ওই প্রস্তাবে রাজি হন শরিফ ওসমান হাদি।
Related posts here
এরপর ৯ ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে যান। এবার তার সঙ্গে ছিলেন আলমগীর। ওই বৈঠকে হাদির নির্বাচনী প্রচারণা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এই পর্যায়েই ফয়সাল কার্যত হাদির টিমে প্রবেশ করেন।
পরদিন ১০ ডিসেম্বর সেগুনবাগিচা এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন ফয়সাল। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এখান থেকেই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বন্ধুত্ব ও সহমর্মিতার আড়ালে হাদিকে কাছে টেনে নেওয়াই ছিল এই হত্যাকাণ্ডের মূল কৌশল। ঘটনার প্রতিটি ধাপেই ছিল নিখুঁত পরিকল্পনা, নজরদারি ও সময়নির্ধারিত কার্যক্রম।
গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এখনো চলমান রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।