
খেলা ডেস্ক
.jpg&w=3840&q=75)

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পুলিশ খণ্ডিত হাত ও পা উদ্ধার করেছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর অক্সিজেন মোড় শহীদ লাইনের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে প্রথমে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে থানার আওতাধীন অন্য একটি স্থান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি পা পাওয়া গেছে।
ওসি জাহিদুল কবীর জানান, “তদন্তের স্বার্থে এই মুহূর্তে সুনির্দিষ্ট স্থান সম্পর্কিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।” পুলিশ ধারনা করছে, বিচ্ছিন্ন হাত-পা একই ব্যক্তির। আকার ও চেহারার ভিত্তিতে ধারণা করা হচ্ছে তিনি যুবক এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতের হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
পুলিশ ইতোমধ্যে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে হাতের আঙুলের ছাপ বিশ্লেষণ থেকে জানা গেছে, সম্ভাব্যভাবে তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা হতে পারেন। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এছাড়া হত্যার পর দেহের বাকি অংশ অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।