
খেলা ডেস্ক
.jpg&w=3840&q=75)

যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে গতকাল সন্ধ্যায় থামে একটি অ্যাম্বুলেন্স। ভেতরে ছিল এক তরুণী আর তার ৯ মাস বয়সী শিশুপুত্রের নিথর দেহ। তারা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কারাবন্দি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তাদের একমাত্র সন্তান নাজিম। স্বামীর প্যারোলে মুক্তির আশায় দিন গুনছিল পরিবার। কিন্তু শেষ পর্যন্ত জীবিত দেখা আর হলো না মরদেহ নিয়েই জেলগেটে আসতে হলো।
কারা কর্তৃপক্ষ জানায়, অ্যাম্বুলেন্সসহ পরিবারের ছয় সদস্যকে জেলগেট এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারাবন্দি সাদ্দাম সেখানে এসে শেষবারের মতো স্ত্রী ও শিশুপুত্রকে দেখেন। দৃশ্যটি ছিল হৃদয়বিদারক কথা বলার সুযোগ নেই, কেবল নীরব বিদায়।
এর আগে গতকাল দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘরের মেঝেতে পড়ে ছিল শিশুপুত্রের দেহ। পরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্বর্ণালীর ভাই শুভ সাংবাদিকদের জানান, প্রায় পাঁচ বছর আগে সাদ্দামের সঙ্গে তার বোনের বিয়ে হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্বামীর কারাবাসে স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন শুভ। তার ভাষ্য, স্বামীর মুক্তির চেষ্টা করতে গিয়ে দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন স্বর্ণালী। সেই হতাশা থেকেই তিনি প্রথমে ৯ মাসের সন্তানকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন।
স্বর্ণালীর বাবা ও স্থানীয় জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। প্রশাসন যা সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তিনি বলেন, স্বর্ণালীর মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
স্বামীর প্যারোলে মুক্তির বিষয়ে ওসি জানান, এটি জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত বিষয়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টা পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যায়নি।
এক পরিবারের স্বপ্ন, অপেক্ষা আর ভালোবাসা সবকিছু মিলিয়ে যে গল্প শুরু হয়েছিল আশায়, তা শেষ হলো কারা ফটকে নীরব শোকে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।