

অভাব, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা পারিবারিক প্রতিকূলতা—কোনোটিই তাঁদের স্বপ্নের পথে বাধা হতে পারেনি। নানা সীমাবদ্ধতা পেরিয়ে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা নেত্রকোণার ১১ শিক্ষার্থী পেলেন জেলা প্রশাসনের বিশেষ সম্মাননা। একই সঙ্গে পরীক্ষায় সাফল্য অর্জনকারী তিন শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকেও দেওয়া হয়েছে সম্মাননা স্মারক।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহম্মদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধকতা ও তীব্র আর্থিক সংকটসহ নানা প্রতিকূলতা জয় করে জিপিএ-৫ অর্জন করা জেলার বিভিন্ন উপজেলার ১১ শিক্ষার্থীকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সালমান ফারসি, ভূমিহীন কৃষকের সন্তান রোমানা আক্তার শশী, কামারের সন্তান পার্বন রাণী কর্মকার এবং নাপিতের সন্তান অর্পনা রানী শিলসহ আরও কয়েকজন।
এ ছাড়া শতভাগ পাসের সাফল্যের জন্য তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এসএসসিতে কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, দাখিলে কলমাকান্দার রামনাথপুর ডি.এস দাখিল মাদ্রাসা এবং এসএসসি (ভোকেশনালে) পূর্বধলার ইকরা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এ সম্মাননা পায়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিকূলতাকে জয় করে শিক্ষার্থীদের এই সাফল্য অন্যদেরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইবির প্রধান ফটকে তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটক এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


সিলেট নগরীর নাইওপুল এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি। এরপর লাঠি ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০)। এবার তাঁর হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।