জেলা খবর


গোয়ালন্দে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ আগস্ট ২০২৪, ১২:০০ অপরাহ্ন, শনিবার

গোয়ালন্দে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাটাখালি এলাকায় শনিবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ৩৫ বছর বয়সী) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে কিছু পথচারী কাটাখালির বটতলার কাছে রাস্তার পাশে ওই যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারা দ্রুত গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ফরিদপুর থেকে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর একটি বিশেষ টিম এসে মরদেহের পরিচয় শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে। মরদেহের এই অজ্ঞাত পরিচয়ের কারণে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোরালোভাবে তদন্ত চালাচ্ছে।

জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

বাংলাদেশে পুশইনের চেষ্টা, ফেনী সীমান্তে ৭ ভারতীয়কে ফিরিয়ে দিল বিজিবি

ভোরের অন্ধকারে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত তৎপরতা, কৌশলগত অবস্থান এবং কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ভেস্তে যায়। একপর্যায়ে বাংলাদেশে কাউকে প্রবেশ করাতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে নিয়েই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন, পুড়েছে টিভি-এসি-আসবাব; ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষের টিভি, এসি, আলমিরা, সোফাসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান গ্রেপ্তার

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) গ্রেপ্তার হয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাছের আড়ত থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লাইসেন্স ও চিকিৎসক না থাকায় মানিকগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালিত অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।