জেলা খবর


বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি, মঞ্চ ভাঙচুর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন, বুধবার

বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি, মঞ্চ ভাঙচুর
নাটোরে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। বুধবার, ১১ সেপ্টেম্বর, নাটোরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় ঢাকার সমন্বয়কদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মতবিনিময় করছিলেন। সভার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। একইদিন বিকেলে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে কর্মসূচির মঞ্চ সাজানোর সময় অভ্যন্তরীণ মতবিরোধের ফলে মঞ্চের কাপড় ছিঁড়ে ফেলা ও চেয়ার ভাঙচুর করা হয়।

জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

বাংলাদেশে পুশইনের চেষ্টা, ফেনী সীমান্তে ৭ ভারতীয়কে ফিরিয়ে দিল বিজিবি

ভোরের অন্ধকারে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত তৎপরতা, কৌশলগত অবস্থান এবং কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ভেস্তে যায়। একপর্যায়ে বাংলাদেশে কাউকে প্রবেশ করাতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে নিয়েই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন, পুড়েছে টিভি-এসি-আসবাব; ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষের টিভি, এসি, আলমিরা, সোফাসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান গ্রেপ্তার

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) গ্রেপ্তার হয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাছের আড়ত থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লাইসেন্স ও চিকিৎসক না থাকায় মানিকগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালিত অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।