অর্থনীতি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা “স্কিনক্যাফে সান-ফানডে” আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিন ক্যাফে। মার্কেটিংভিত্তিক এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের ব্র্যান্ড চ্যালেঞ্জ নিয়ে কাজ করার সুযোগ পাবেন।
বুধবার (৭ মে) ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজকদের ভাষ্য, প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের কৌশলগত চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং বাস্তবমুখী মার্কেটিং দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব শিল্পখাতের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের মার্কেটিং পেশাজীবী গড়ে তুলতে সহায়তা করবে।
প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারী দলগুলোকে নির্ধারিত একটি বিজনেস কেসের ওপর ভিত্তি করে মার্কেটিং স্ট্র্যাটেজি প্রেজেন্টেশন জমা দিতে হবে। সেখান থেকে নির্বাচিত দলগুলো দ্বিতীয় ধাপে অংশ নেবে। এ ধাপে তাদের একটি সৃজনশীল প্রোমোশনাল রিল তৈরি করে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করতে হবে। এই রিলও মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই থেকে তিন সদস্যের দল গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে একটি দলের সব সদস্যকে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না। আগ্রহী দলগুলো আগামী ১৪ মে পর্যন্ত স্কিন ক্যাফের অফিসিয়াল ফেসবুক পেজে নিবন্ধন করতে পারবে।
প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ৩০ হাজার টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ১৫ হাজার টাকা, প্রথম রানার-আপ দল পাবে ১০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল পাবে ৫ হাজার টাকা।
স্কিন ক্যাফের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের নতুন প্রজন্মের সৃজনশীল মার্কেটার ও কৌশলগত চিন্তাবিদদের খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়তা করা।
জনপ্রিয়
অর্থনীতি থেকে আরও পড়ুন
দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা
একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসাই নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।

মধ্যপ্রাচ্য সংকটে ফের বাড়ল স্বর্ণের দাম, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় টানা কয়েক দিনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।





