অর্থনীতি
সবার আগে বিনিয়োগ ও বাংলাদেশকে এগিয়ে নেওয়া জরুরি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

“সবার আগে যেমন বাংলাদেশ দরকার, তেমনই সবার আগে বিনিয়োগও দরকার”—এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বুধবার (১৭ জুন) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত বাজেট-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের পর দেশ যখন অর্থনৈতিক সংকটে পড়েছিল, তখন বিভিন্ন কৌশল গ্রহণের মাধ্যমে অর্থনীতিতে নতুন ধরনের উত্তরণ ঘটানো হয়। সেই ধারাবাহিকতায় বর্তমানে বিনিয়োগকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, “জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হলে সমালোচনার সংস্কৃতিও গড়ে তুলতে হবে। আমাদের প্রথম কাজ হলো বিনিয়োগকে কীভাবে অর্থনৈতিক উত্তরণের পথে নেওয়া যায়।”
তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের কর কাঠামো প্রণয়ন করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে।
এছাড়া অর্থায়নের জন্য ৬০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা রাজস্ব খাত থেকে এবং ১৯ হাজার কোটি টাকা ব্যাংকিং খাত থেকে আসবে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে এবং এ বিষয়ে একটি রোডম্যাপ রয়েছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি খাতে জুলাই পর্যন্ত ৩.৪৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হতে পারে। ভবিষ্যতে একটি সমন্বিত জ্বালানি হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
অর্থনীতি থেকে আরও পড়ুন
দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা
একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসাই নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।

মধ্যপ্রাচ্য সংকটে ফের বাড়ল স্বর্ণের দাম, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় টানা কয়েক দিনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।






