Ad

বিয়ে করলেন 'ব্যাচেলর পয়েন্ট' খ্যাত কাবিলা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। 'ব্যাচেলর পয়েন্ট' এর কাবিলা খ্যাত পলাশ রোকেয়া কিংবা ইভা কে নয়- রঙিন পর্দার আড়ালে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন নাফিসা রুম্মান মেহনাজ কে।পলাশের স্ত্রী নাফিসা তাদের দূর সম্পর্কের আত্মীয়। বিয়ের আগে থেকেই যোগাযোগ ছিলো তাদের৷ তবে পলাশের বাবা মায়ের পছন্দেই দাম্পত্য জীবন শুরু করেছেন তারা।পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি কোম্পানি তে চাকরি এবং একই সাথে স্নাতকোত্তর করছেন তিনি৷ পলাশ এবং নাফিসার বিয়ে কিছুদিন আগেই পারিবারিক ভাবে সম্পন্ন হয়েছে। সেখানে কাছের আত্মীয় স্বজনের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক কাজল আরেফিন অমি।তাদের বিয়ের অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ ছিলো না। তবে আগামী বছর ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা আছে বলে জানান এই অভিনেতা। বড়দের পছন্দে বিয়ে হলেও পলাশের স্ত্রী তাকে আগে থেকেই পছন্দ করতেন। অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকেই পলাশের প্রতি এক ধরনের অনুভূতি ছিলো নাফিসার। পরিচয়ের পর সেই অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। সম্পর্কে আত্মীয় হলেও পলাশ এর সাথে বেশি আগে যোগাযোগ ছিলো না নাফিসার। গত বছরের নভেম্বরে পরিবারের কথায় নাফিসার সাথে যোগাযোগ করেন পলাশ। তখনই নাফিসা তার অনুভূতি জানান পলাশ কে। এরপর ধীরে ধীরে তাদের সখ্যতা বাড়ে এবং সেটি গড়ায় বিয়ে পর্যন্ত। বিয়ের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি এই দম্পতির। অভিনয় নির্মাণ সব কিছু নিয়ে ভীষণ ব্যাস্ত সময় পার করছেন জিয়াউল হক পলাশ। দাম্পত্য জীবন নিয়ে পলাশ জানান, 'বাবা মায়ের পছন্দ কে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে আমরা বেশ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরস্পরের অপরিহার্য হয়ে থাকতে পারি।'নোয়াখালী জেলার ছেলে পলাশের বেড়ে ওঠা ঢাকার নাখাল পাড়ায়। ছোট বেলায় খুব ভালো ছাত্র ছিলেন না। ফলাফল স্বরূপ দুইবার এসএসসি পরিক্ষায় বসতে হয়েছিলো তাকে। উচ্চ মাধ্যমিকের পর ঢাকার তিতুমীর কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। কর্ম জীবনের শুরুতে পরিচালক কাজল আরেফিন অমির সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। এছাড়া নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর কাছে দুই বছর প্রশিক্ষণ নিয়েছিলেন।পরবর্তী তে অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েন্ট' নাটকের কাবিলা চরিত্র তাকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা। মূলত নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ এবং কমেডি ধারার অভিনয়ে পারদর্শীতা দেখিয়ে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন পলাশ। 'ব্যাচেলর পয়েন্ট' ছাড়াও ফ্যামিলি ক্রাইসিসের পারভেজ চরিত্রটি বেশ জনপ্রিয় ছিলো। 'কাবিলা' হোক বা 'পারভেজ', দুটি চরিত্র হাস্যরসাত্মক হলেও অভিনয়ের ধারায় দুটি চরিত্রে কিছুটা আলাদা।৷ একের পর এক নাটক, টিভিসি তে বেশ ভালোই সাড়া ফেলেছেন এই তরুণ অভিনেতা। ছোট পর্দার পাশাপাশি বর্তমানের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে তার৷ 'বলি' এবং 'তীরন্দাজ' পলাশ অভিনীত দুটি ওয়েব ফিল্ম, যেগুলি ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং বায়োস্কোপে মুক্তি পেয়েছিলো। 'বলি' ওয়েব ফিল্মে পলাশ এবং বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা চঞ্চল চৌধুরী কে একসাথে দেখা গিয়েছে। বর্তমানে অভিনয়ের চেয়ে বেশি পরিচালনায় মনোযোগী হয়েছেন তিনি। পাশাপাশি সহকারী পরিচালকের দায়িত্বও পালন করছেন। সব কিছু মিলিয়ে এখন কর্মজীবনে ভালোই ব্যাস্ত পলাশ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad