বিনোদন


কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

 

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিভারজনিত জটিলতায় গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

 

কারিনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কায়সার হামিদ বলেন, “মাত্রই ভিসা হাতে পেলাম। বিকালে এয়ার অ্যাম্বুল্যান্সে ওকে চেন্নাই নেওয়া হবে। সেখানে হাসপাতালের অনেক বিল রয়েছে। পাশাপাশি এয়ার অ্যাম্বুল্যান্সের জন্যও বিপুল অর্থের প্রয়োজন।”

 

চিকিৎসার ব্যয় বহনে পরিবারের সংগ্রামের কথাও তুলে ধরেন তিনি। কায়সার হামিদ জানান, চিকিৎসার খরচ জোগাড় করতে তিনি ও তার মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু রানী হামিদ, নিজেদের ফিক্সড ডিপোজিট ভাঙছেন। পাশাপাশি একটি জমিও বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, “এসব কাজ আজকের মধ্যেই সম্পন্ন হবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো, ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”

 

কারিনার শারীরিক অবস্থার বিষয়ে তিনি আরও জানান, এখন পর্যন্ত বড় কোনো উন্নতি হয়নি। তবে চিকিৎসকরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার শরীরে সংক্রমণ দেখা দিয়েছে এবং তিনি হেপাটাইটিস-এ আক্রান্ত হয়েছেন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বাড়তে বাড়তে তার লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

এর আগে কায়সার হামিদ জানিয়েছিলেন, পরিবারের জন্য এ মুহূর্তে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কারণ তার আরেক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং সেই চিকিৎসায় পরিবারকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে।




জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

শাকিব খানের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবে এত দিন অভিনয়ে ফেরার আগ্রহ দেখাননি তিনি। তবে এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও সে জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।