
নিজস্ব প্রতিবেদক


কারিনা কায়সার–এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তাঁর নানাবাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কারিনাকে শেষবারের মতো বিদায় জানাতে স্থানীয়ভাবে মাইকিং করা হয়। ভোর থেকেই এলাকার মানুষ তাঁর নানাবাড়ির আশপাশে ভিড় করতে শুরু করেন। অনেকেই একনজর দেখতে চাইলেও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের পুরো আয়োজন সম্পন্ন হয় ব্যক্তিগত ও পারিবারিক পরিবেশে। এ সময় কোনো ব্যক্তি বা গণমাধ্যমকর্মীকে মুঠোফোন কিংবা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।
দাফনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কারিনার ছোট ভাই সাদাত হামিদ। তিনি বলেন, “ঢাকায় তিনটি জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে গণমাধ্যমকর্মীরা ছিলেন। তবে দাফনের সময় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কোনো মিডিয়াকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা মূলত প্রচার ও অতিরিক্ত লোকসমাগম এড়িয়ে কিছুটা ব্যক্তিগত পরিবেশে শেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চেয়েছি।”
এর আগে দেশে আনার পর ঢাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়। পরে সোমবার সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে তাঁর মরদেহ ঢাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়ায় নেওয়া হয়। এ সময় এলাকায় শোকের আবহ তৈরি হয়।
পারিবারিক সূত্র জানায়, হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’–এ আক্রান্ত হয়ে কারিনার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ রক্তচাপ কমে গেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
কনটেন্ট নির্মাণের পাশাপাশি ওটিটি ও নাট্যাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। এই দুটি প্রজেক্টে অভিনয়ের পাশাপাশি সৃজনশীল ভূমিকাতেও যুক্ত ছিলেন তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।