বিনোদন


রাজনীতিতে যুক্ত হয়েছেন যেসব তারকা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার

রাজনীতিতে যুক্ত হয়েছেন যেসব তারকা

রাজনীতির মাঠে তারকাদের আবির্ভাব নতুন নয়। তারকাখ্যাতি কাজে লাগিয়ে দেশে দেশে তারকারা রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন। নেতৃত্ব দিয়েছেন দেশকে। 

ভারত উপমহাদেশে গ্ল্যামার জগতের অনেক তারকাই রাজনীতিতে যোগ দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও গ্ল্যামার ও ক্রিড়াজগতের বেশ কয়েকজন দাপুটে তারকা রয়েছেন ৷ 

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র  মাশরাফি বিন মুর্তজা। ২০০১ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে  অভিষেক হয় মাশরাফির। 

এরপর শুরু হয় তার ক্রিকেট যাত্রা । গেল দুই দশক ক্রিকেটকে দু'হাতে আগলে রেখেছিলেন মাশরাফি।  তার ২০ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেট সর্বোচ্চ সাফল্যের গল্প রচনা করেছে। 

পেশাদার খেলা চালিয়ে যাওয়া অবস্থাতেই সরাসরি রাজনীতিতে যোগ দান করেন তিনি। ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। 

কোন দেশের যে কোন খেলার জাতীয় দলের অধিনায়ক থাকাবস্থায় দলীয় মনোনয়ন পাওয়া এবং বিজয়ী হওয়ার ঘটনা বিশ্বে এটিই প্রথম।

ক্রিকেট অঙ্গনের এই উজ্জ্বল তারকা রাজনীতিতেও ঈর্ষণীয় অবদান রেখে চলছে। সম্প্রতি মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
বেশ কিছুদিন থেকেই রাজনৈতিক অঙ্গনে বেশ সক্রিয় দেখা যাচ্ছে তাকে।
 
গেলো বছর অক্টোবরে 'বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, এবং - একই সংগঠনের  রাজশাহী বিভাগের আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন তিনি। 

শুধু তাই নয়, রাজনীতিতে জায়গা পাকাপোক্ত করার জন্য চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাহিয়া মাহি। যদিও মনোনয়ন পান নি। তবে রাজনীতিতে জায়গা পাকাপোক্ত করতে কাজ করে যাচ্ছেন।

 বর্তমানে সিনেমা থেকে বিরতি নিয়ে সংসার আর রাজনীতি নিয়েই ব্যাস্ত রয়েছেন এ অভিনেত্রী। 


বাংলাদেশের লোকগানের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ। সুর সম্রাজ্ঞী বলে খ্যাত এ তারকার গল্প যেন রূপকথার  কল্প-কাহিনীকেও হার মানায় । 

গান গেয়ে যশ, খ্যাতি পেয়েছেন তিনি।  গান গেয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন, নিজের জীবনী নিয়ে চলচ্চিত্র নিমার্ণ করেছেন। আন্তজাির্তক মহলে সুনাম কুড়িয়েছেন। সব মিলিয়ে মমতাজ যেন এক বিস্ময়ের নাম। 

ধলেশ্বরী পাড়ের সেই পালাগান শিল্পী মমতাজ আজ সংসদ সদস্য। ২০০৮ সালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি নিবাির্চত হয়েছিলেন মমতাজ। ২০১৪ সালের নিবার্চনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন। 

এরপর ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২  আসন থেকে নির্বাচিত হন। পেশাদার সঙ্গীত জীবনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় আছেন এই তারকা৷ 

একাদশ জাতীয়  নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন শোবিজের বেশ কয়েকজন তারকা। এর মধ্যে বিজয়ের হাসি হেসেছেন চিত্রনায়ক ফারুক, আসাদুজ্জামান নূর ও কণ্ঠশিল্পী মমতাজ। 

এই তিন তারকাই নিজ নিজ আসন থেকে বিপুল ভোটে জয় লাভ করেছিলেন।

এছাড়া অভিনেত্রী সারাহ বেগম কবরী আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিলেন। প্রয়াত অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। 

এর আগে চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন তারকা রাজনীতিতে যুক্ত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নের দৌঁড়ঝাপে অনেকেই এগিয়ে ছিলেন। 

অন্যান্য সাধারণ মানুষের তুলনায় তারকাদের জনপ্রিয়তা একটু বেশিই থাকে। কারন সারাবছর পর্দায় যাদের দেখেন, সেই সকল তারকাদের সামনাসামনি দেখে সাধারণত মানুষের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। 



জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।