Ad

সংসার ভাঙলো রাখি সাওয়ান্তের!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_47-2202140601
Durbin News

বয়সে ছোট ছেলেকে বিয়ে করে এখন কপাল চাপড়াচ্ছেন রাখি সাওয়ান্ত। বিয়ের বছর না ঘুরতেই এই আইটেম গার্লের সংসার এখন ভাঙ্গার পথে।ব্যবসায়ী রিতেশের সঙ্গে তিক্ত বিচ্ছেদের পর বয়সে ৬ বছরের ছোট মুসলিম ছেলে আদিল দিরানির প্রেমে পড়েন রাখি।গত বছরের জুলাইয়ে গোপনে বিয়েও সেরেছিলেন তারা। তবে সে খবর সামনে আসে চলতি বছরের শুরুর দিকে।এরপর থেকেই আদিল-রাখির বিয়ে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রায় প্রতি দিনই কোন না কোন কারণে শিরোনামে আসে তাদের নাম।সম্প্রতি স্বামী আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন বলিউডের ড্রামা কুইন খ্যাত এই অভিনেত্রী। আদিলকে মিথ্যেবাদী দাবি করে রাখি বলেন, আদিল নাকি তাকে কোরআন ছুঁয়ে বলেছিল, সে তার প্রাক্তন প্রেমিকাকে ব্লক করে দেবে।কিন্তু সেটা আদিল তো করেইনি, বরং মেয়েটির সঙ্গে এখনো কথা বলে যাচ্ছে। ওই মেয়ে এখন আদিলকে রীতিমতো ব্ল্যাকমেইল করছে। কারণ, আদিলের নোংরামীর প্রমাণ মেয়েটির কাছে আছে।’ রাখি আরো দাবি করেন, আদিল তাদের বিয়ের ফায়দা লুটছে। তাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে জায়গা নিতে চেয়েছে।' তাই আদিলকে আর লাইমলাইট না দেওয়ার জন্য গণমাধ্যমকে অনুরোধও করেন তিনি।মাত্র কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। নিজের হাতেই মৃত মায়ের শেষ যাত্রার সব কাজ করেছিলেন তিনি। মায়ের মৃত্যুতেও পাশে ছিলো না আদিল! এ নিয়ে গণমাধ্যমের সামনে রাখিকে আদিল কোথায়? আদিল কোথায়? বলেও হাউমাউ করে কাঁদতে দেখা যায়। মা হারানোর শোক সামলে ওঠার আগেই এখন সংসার ভাঙ্গার ভয় চেপে ধরেছে রাখিকে। তাই মিডিয়ার সামনেই চিৎকার করতে করতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে।বলিউডের বিতর্কিত এক অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ আইটেম গার্ল প্রতিদিনই কোন না কোন কারণে হয়ে যাচ্ছেন খবরের শিরোনাম। বলা যায়, বিতর্ক আর রাখি সাওয়ান্ত যেন একে অন্যের পরম বন্ধু।কিছুদিন আগেও পুলিশের হাতে আটক হয়ে শিরোনামে আসেন তিনি। উল্টোপাল্টা মন্তব্য করা ও গুজব ছড়ানোর অভিযোগে, রাখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেত্রী শার্লিন চোপড়া।আর সেই অভিযোগের ভিত্তিতে রাখিকে জিঙ্গাসাবাদের জন্য আটকও করেছিলো পুলিশ। এর আগে রাখির বিয়ের খবর নিয়েও জলঘোলা কম হয় নি। প্রথম দিকে বিয়েটাই অস্বীকার করছিলেন আদিল!এ নিয়ে নানা আলোচনা সমালোচনা আর কান্নাকাটির পর, অবশেষে এক প্রকার বাধ্য হয়েই রাখিকে স্ত্রী হিসাবে মেনে নেন তিনি।জানা যায়, বলিউড সুপারস্টার সালমান মধ্যস্থতায় নাকি নিকাহ মেনে নিয়েছেন আদিল। সাল্লু ভাইয়ের এক ফোনেই নাকি নিজের মত বদলান আদিল আর স্বীকৃতি দেন রাখিকে।আদিল জানান, রাখির পোশাক আশাক থেকে হাবভাব ও চালচলন সবকিছুতেই ‘বাড়াবাড়ি’। তাই তাঁর পরিবার এখনো মেনে নিতে পারেনি রাখিকে। তবে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে । তবে বিয়ের পর নিজেকে যে সম্পূর্ণ আদিলের মনের মতো গড়ে তোলার চেষ্টা করছেন রাখি, সেটি তাঁর প্রতিটি পদক্ষেপেই ছিলো স্পষ্ট।মুসলিম যুবক আদিলকে বিয়ের পর প্রথমে নিজের ধর্ম বদলে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ অভিনেত্রী।নিজের নাম পরিবর্তন নামের সঙ্গে ‘ফাতিমা’ যুক্ত করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। নামের পাশাপাশি তার পোশাকেও দেখা যায় পরিবর্তন।এছাড়া বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর, রাখির অন্তঃসত্ত্বা হওয়া আর গর্ভপাতের খবরও ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে। তবে রাখি ও আদিল দুজনেই ব্যাপারটা খোলাশা করেছেন। তারা জানিয়েছেন, রাখির গর্ভপাতের খবর সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad