Ad

কেন প্রতিদিন ৮টি করে ডিম খাচ্ছেন জায়েদ খান?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

কারো কাছে পাঠান আবার কারো কাছে ভাইজান! কখনো কাদায় গড়াগড়ি আবার কখনো কুমির আছে এমন নদীতে সাতার কাটা। সদা আলোচনায় থাকেন এই দেশী সালমান খান খ্যাত জায়েদ খান! এই উর্ধ্বদামের বাজারে জায়েদ খান এখন আটটি করে ডিম খাচ্ছেন, আর ৪ ঘন্টা করে সময় ব্যয় করছেন কেবল ব্যায়ামের পেছনে! লক্ষ্য এবার চমক দেখানো। বাংলার সালমান খান খ্যাত নায়ক জায়েদ খান এবার ফিরছেন সালমানের মতোই সিক্স প্যাক বডি নিয়ে। গত বেশ কিছুদিন ধরেই নিয়মিত আলোচনার শীর্ষে আছেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়ক। কখনো সিনিয়র অভিনেতাকে পিস্তল বের করে হুমকি দিয়ে , কখনো আবার শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। বিগত শিল্পী সমিতির নির্বাচনে মোটেও ভালো অভিজ্ঞতা হয়নি জায়েদ খানের। তার কাঙ্ক্ষিত সাধারন সম্পাদক পদের ভাগ্য এখনো আদালতের রায়ের ওপর নির্ভর করছে। তবে সমিতির পদ ফিরে পাবার আশা ত্যাগ করেননি তিনি। আদালতের প্রতি সম্মান জানিয়ে রায়ের অপেক্ষা করছেন। তবে এসবের চাপে নিজের পেশাগত জীবন ভুলে যাননি জায়েদ খান। বাংলার আলোচিত এই নায়ক এবার ফিরছেন বড় বাজেটের এক সিনেমা নিয়ে। সেজন্য বলিউড নায়কদের মতো পেশিবহুল শরীর বানাচ্ছেন তিনি। গনমাধ্যমের কাছে এই অভিনেতা জানিয়েছেন, তিনি বাস্তববাদী মানুষ। পরিশ্রম করতে ভালোবাসেন। পদ নিয়ে জোর–জুলুমের মধ্যে নেই। কারণ শেষ হাসি তিনিই হাসবেন। জায়েদ খান বলেন, দর্শকরা আবারো তাকে সিক্স প্যাক লুকে দেখতে পাবে। এর আগেও তিনি সিক্স প্যাক বডি বানিয়েছিলেন। কিন্তু নানা ঝামেলায় শরীরচর্চায় সময় দিতে পারেননি। ফলে সিক্স প্যাক থেকে দুই প্যাক ঢেকে গেছে থলথলে চর্বিতে! এবার হারানো সেই দুই প্যাক ফিরে পেতেই কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি। আগামী চার মাসের মধ্যে নিজেকে নতুন লুকে দেখানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তার ভাষ্যমতে, নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখতে হয়। গনমাধ্যমের কাছে জায়েদ খান জানান, গত দীর্ঘদিন ধরে শরীরের জন্য তেমন সময় দিতে পারেননি তিনি। অন্যদিকে অংশগ্রহণ করেছেন বিভিন্ন অনুষ্টানে। অধিক খাওয়া দাওয়ার ফলে শরীরের ওজনও বেড়ে যাচ্ছিলো। তবে এবার দৃঢ় প্রতীজ্ঞা ব্যক্ত করেছেন তিনি। যে করেই হোক, নিজের বডি আবারো সিক্স প্যাক বানিয়েই ছাড়বেন। সেজন্য চারঘন্টা সময় শরীরের পেছনে ব্যয় করার পাশাপাশি পরিবর্তন এনেছেন ডায়েটে। জায়েদ খান জানান, এখন তিনি প্রতিদিন আটটি করে কুসুম ছাড়া ডিম খাচ্ছেন। এছাড়া মাছ, দুধ, ডিম, বাটার, বাদাম ইত্যাদি খাচ্ছেন নিয়মিত। বলা বাহুল্য যে, ঢালিউডের আলোচিত এই অভিনেতা সোশাল মিডিয়ায় ট্রলের শিকার হন প্রতিনিয়ত। কিছুদিন আগেই বলিউডের শাহরুখ খানের পাঠান সিনেমা বাংলাদেশে মুক্তির ব্যাপারে কথাবার্তা হচ্ছিলো। তখন পাঠানের বিপরীতে ভারতের পেক্ষাগৃহে নিজের সিনেমার মুক্তি দাবী করে পুনরায় আলোচনার কেন্দ্রে পরিণত হন জায়েদ খান! এরপরই ট্রল শুরু হয় তাকে নিয়ে। জায়েদ খানের একটি সিনেমার পোস্টার পাঠানের মতো এডিট করা হয়। যেখানে পাঠান শব্দের এন অক্ষর বাদ দিয়ে পাঠা লিখা হয়েছিলো। জায়েদ খানকে ট্রল করা এই পোস্টার নিয়ে ব্যাপক হাস্যরস হয়েছিলো সামাজিক মাধ্যমে। এর আগেও বিভিন্ন ইস্যুতে ট্রলের শিকার হয়েছেন তিনি। কিছুদিন আগে পিরোজপুরে একটি সিনেমার শুটিং করেছিলেন তিনি। সেই শুটিং এর নানা দৃশ্য নিয়েও মিম কনটেন্ট বানানো হয়েছে সোশাল মিডিয়ায়। তবে এসব ট্রল দেখে হতাশ হতে নারাজ ঢাকাই সিনেমার আলোচিত এই নায়ক। জায়েদ খান বলেন, এসব কিছুকে তিনি একদমই গুরুত্ব দেননা তিনি। বরং যারা তাকে ভালোবাসে, তাদের জন্যই কাজ করে যাবেন আগামীতেও। প্রিয় দর্শক, বলিউডের সালমান শাহরুখদের মতো সিনেমার প্রয়োজনে সিক্স প্যাক বডি বানাচ্ছেন জায়েদ খান। বাংলা সিনেমার দর্শক হিসাবে বিষয়টি কিভাবে দেখছেন আপনারা, জানাতে পারেন কমেন্ট বক্সে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad