বিনোদন


সাংবাদিকদের উপর হঠাৎ কেনো এত ক্ষেপেছেন প্রভা!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার

সাংবাদিকদের উপর হঠাৎ কেনো এত ক্ষেপেছেন প্রভা!

এবার সাংবাদিকদের ওপর চড়াও, আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা! 
কঠোর হুশিয়ারির পাশাপাশি দিয়েছেন, আইনের আশ্রয় নেবার হুমকিও!  

মূলত তাকে নিয়ে নিয়মিত মুখরোচক সংবাদ প্রচার করার প্রতিবাদে, সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়েন এ অভিনেত্রী।
 সম্প্রতি এক ভিডিও বার্তায়, মিডিয়া কর্মীদের তুলোধুনো করতে বিন্দুমাত্র ছাড় দেননি তিনি। 

বিনোদন সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রভা বলেন, এখন থেকে কোনো সাংবাদিক যেনো তার কাছ থেকে অনুমতি ছাড়া, তাকে নিয়ে কোনো সংবাদ প্রচার না করে। 

এখন আর তিনি কোনো প্রকার পাবলিসিটি চান না। 

সংবাদ কর্মীদের অতিরঞ্জিত খবরের জন্য, রীতিমতো বিরক্ত অভিনেত্রী। কারন এতে তার ভক্ত অনুরাগীরা তাই বিশ্বাস করছে, যা তারা মিডিয়াতে দেখতে পায়। 

প্রভা জানান, প্রায় ১০ বছরের বেশি সময় ধরে, সাংবাদিকদের সাথে তার সম্পর্ক ভাল যাচ্ছে না। বারবারই তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হয়, যা তিনি মেনে নিতে পারছেন না। 

সবাইকে অনেকবার অনুরোধ করেও, কোনো কাজ হয়নি। তাই সাংবাদিকদের উদ্দেশ্যে অভিনেত্রী আরও বলেন, তিনি ভেবেছেন সাংবাদিকরা তাকে বোনের মত দেখেন। 

যেহেতু সবাই একই অঙ্গনে কাজ করেন, তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে এমন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু সে জায়গায় তিনি ভুল ভেবেছেন। 

এখানে কেউ তাকে বোনের মত আগলে রাখেনি, বরং তার নামে ভিত্তিহীন খবরের পরিমাণটাই ছড়িয়েছে বেশি। 

তাই এবার তাদের কঠোর হুশিয়ারি করে বলেন, এখন থেকে তাকে নিয়ে কোনো সংবাদ প্রচারের আগে অবশ্যই অনুমতি নিতে হবে।

 তিনি যদি অনুমতি দেন, তবেই সে বিষয়ে নিউজ করা যাবে। এর ব্যাতিক্রম হলে আইনের আশ্রয় নিবেন। 

কারন একের পর এক বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একইসাথে তার এবং পরিবারের সম্মানহানি হচ্ছে।

এখন থেকে ভক্তদের সাথে কিছু শেয়ার করার প্রয়োজন হলে, তিনি সেসব বিষয় তার ইন্সটাগ্রাম একাউন্টের মাধ্যমেই জানাবেন। 

সংবাদ মাধ্যমে যেনো এর চেয়ে বেশি কিছু প্রচার করা না হয়, সে বিষয়ে অনুরোধ করেন তিনি। এছাড়া তার একান্ত ব্যাক্তিগত জীবন নিয়ে, কথা না বলার অনুরোধও করেন। 

অভিনেত্রী তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে তিনি ইন্সটাগ্রাম এবং ফেসবুক একাউন্ট ব্যবহার করেন। 

তবে তার ফেইসবুক আইডিটি প্রাইভেসি লক করা। তাই যে কেউ চাইলে সেখানে ঢুঁ মারতে পারবে না।

নিরাপত্তা জনিত কারনে, সম্প্রতি একটি ফ্যান পেইজ খুলেছেন তিনি। আর এসব মাধ্যম দিয়েই, তিনি ভক্তদের সাথে যাবতীয় যোগাযোগ রক্ষা করবেন। 

সাংবাদিকদের সাথে, প্রভার নিরব স্নায়ুযুদ্ধ শুরু হয়, বছর কয়েক আগ থেকে। 
প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে, তার একটি আপত্তিকর ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

এরপর থেকে সাংবাদিকরা বিভিন্ন সময় , তাকে নিয় মুখরোচক সংবাদ প্রচার করতে থাকে। 

এতে অভিনেত্রীর ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যায়। দীর্ঘদিন ক্যামেরা থেকে আড়ালে থাকার পর, আবারও নাটকে নিয়মিত হতে শুরু করেছেন তিনি। 

কিন্তু ঘুরেফিরে অতীত যেনো তার পিছুই ছাড়ছে না।
 সম্প্রতি অভিনেত্রী নিজেও, রাজীবের সাথে তার অতীত জীবন নিয়ে মুখ খুলেছেন। আর তা ঘিরেই গণমাধ্যমে চলছে ব্যাপক চর্চা।



জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।