Ad

দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি ঘটালেন নুসরাত ফারিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

অবশেষে দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্কের ইতি টানলেন ঢাকাই শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত ১ মার্চ দুপুরে নিজের ভেরিফাইড করা ফেইসবুক পেইজ থেকে বিচ্ছেদের এই ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার ফেইসবুকের সেই পোস্ট থেকে জানা যায়, গত তিন বছর আগে এই দিনেই নুসরাত ফারিয়া এবং রনি তাদের বাগদানের কথা ভক্তদের জানিয়েছিলেন। তবে এবার অনেক ভেবে চিন্তেই তারা সেই ৯ বছরের সম্পর্কের ইতি ঘটাচ্ছেন । তাদের মধ্যকার বন্ধুত্ব ও বোঝাপড়ার সুসম্পর্কের জন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন তারা। তাদের এই বন্ধুত্ব আজীবনই অব্যাহত থাকবে। সেই সাথে তার এই দুঃসময়ে ভক্তদেরকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন নুসরাত ফারিয়া।বিচ্ছেদের সঠিক কারণ জানা না গেলেও, নুসরাত ফারিয়ার সেই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে ভক্ত ও সমালোচকদের মনে নানান প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে। তবে কী এতগুলো বছর মিথ্যে প্রেমের অভিনয় করে ভক্তদেরকের বোকা বানাচ্ছিলেন নুসরাত ফারিয়া?এর আগেও গণমাধ্যমকে দেওয়া বহু সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া জানিয়েছিলেন , কাজ ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে এখনো বিয়ে করা সম্ভব হয়ে উঠছেনা। এছাড়া রনি এবং তার মাঝে ব্যক্তিগত কোন সমস্যা নেই।উল্লেখ্য, ২০২০ সালের মার্চে দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন নুসরাত ফারিয়া। তাদের আটিং বদলের ছবি সেই বছরেরই ১২ জুন ফেইসবুকে প্রকাশ করে, খুব দ্রুতই বিয়ে করবেন বলে আশ্বাস দিয়েছিলেন ভক্তদের।আবার নিজেই ভক্তদের সেই আশ্বাসে পানি ঢেলে দিয়েছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি নুসরাত ফারিয়ার দেওয়া একটা সাক্ষাৎকারে তাদের বিচ্ছেদের কিছুটা ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, রনি কে তিনি আর বিয়ে করছেন না। তবে নুসরাত ফারিয়ার এই কথা তেমন গুরুত্ব সহকারে নেননি তার শুভাকাঙ্ক্ষীরা। সবাই ভেবেছিলেন কাজের ব্যস্ততার কারণেই হয়তো বিয়েটা আবারও পিছানো হয়েছে।নুসরাত ফারিয়া তার প্রেমিক রনি ,কোন ব্যক্তিগত তথ্যই ভক্তদের সঙ্গে তেমন একটা শেয়ার করতেন না। তবে সামাজিক মাধ্যমের খাতিরেই জানা গিয়েছে তার প্রাক্তন প্রেমিক টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ একজন কর্মকর্তা। নুসরাত ফারিয়া একাধারে একজন উপস্থাপিকা,মডেল,কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী। তবে অভিনেত্রী হিসেবেই নিজেকে পরিচয় দিতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যদিও উপস্থাপিকা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। প্রথমে রেডিও জকি এরপরে বিভিন্ন টিভি শোতে উপস্থানের মাধ্যমে নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরেছিলেন নুসরাত ফারিয়া।২০১৫ সালে সর্বপ্রথম অভিনয় জগতে পা রাখেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর থেকেই বাংলাদেশ ও কলকাতার সিনেমায় সমান তালে অভিনয় করে যাচ্ছেন তিনি। তিনি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রকাশ করতে চাইলেও, অধিকাংশ দর্শকেরাই তাকে অভিনেত্রী হিসেবে গ্রহণ করতে নারাজ। তাছাড়া সমালোচকদের দাবী, অভিনয়ে নুসরাত ফারিয়ার যথেষ্ট দক্ষতার অভাব আছে বলেই আজ তিনি একজন ' ফ্লপ অভিনেত্রী '। তার উপরে তার অধিকাংশ যৌথ প্রযোজনার সিনেমাগুলোই, তামিল তেলুগুর কপি-পেস্ট। যা দর্শকদের ভীষণ আশাহত করেছিল।সিনেমার অবসরে বেশ কয়েকটি গানেও কন্ঠ দিয়েছেন এই তারকা। তবে এতে প্রশংসার বদলে উলটো ট্রলের শিকার হতে হয়েছে নুসরাত ফারিয়াকে। তবে এসব সমালোচনাকে তেমন একটা পাত্তা না দিয়ে কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। সেই সাথে চুটিয়ে প্রেম করেছিলেন নিজের প্রাক্তন প্রেমিক রনির সঙ্গে। বর্তমানে ভীষণ ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রী আবারো বিচ্ছেদের প্রসঙ্গে, ফের আলোচনার তুঙ্গে এসেছেন। সমালোচকদের কাজ অনুযায়ী তারা তো সমালোচনা করেই যাচ্ছেন। তবে নুসরাত ফারিয়ার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, তার কঠিন সময়ে সমবেদনা জানিয়ে পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad