বিনোদন


ছেলের হাতে ড্রামস স্টিক, ‘গুরু’ বাবার পাশে জেমস—ভাইরাল ভিডিওতে মুগ্ধ ভক্তরা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৩ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার

ছেলের হাতে ড্রামস স্টিক, ‘গুরু’ বাবার পাশে জেমস—ভাইরাল ভিডিওতে মুগ্ধ ভক্তরা

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা জেমস-এর এক ব্যতিক্রমধর্মী পারিবারিক মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি তার ছোট্ট ছেলে জিবরান আনামের হাতে ড্রামস স্টিক তুলে দিয়ে নিজেই শেখাচ্ছেন ড্রামসের প্রাথমিক কৌশল।

 

প্র্যাকটিস প্যাডে ধারণ করা ভিডিওটিতে জেমসকে সন্তানের সামনে ড্রামসের বিভিন্ন শব্দ ও তাল প্রদর্শন করতে দেখা যায়। এক পর্যায়ে তিনি মজা করে বলেন, “হাতে তুলে দিলে তো নিবি না, থাক বাবা থাক।” তবে মুহূর্তেই ছোট্ট জিবরান বাবার হাত থেকে ড্রামস স্টিক কেড়ে নেয়। এ সময় ক্যামেরার পেছন থেকে মায়ের কণ্ঠে শোনা যায় সাবধানবাণী—“চোখে যেন না লাগে।”

 

এই সহজ-সরল পারিবারিক দৃশ্য ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যে ভরে গেছে সামাজিক মাধ্যম। অনেকেই লিখেছেন, “আসছে নগরবাউল জুনিয়র,” আবার কেউ মন্তব্য করেছেন, “গুরু যখন নিজে শেখাচ্ছেন, বড় হয়ে নিশ্চয়ই দারুণ মিউজিশিয়ান হবে।” ‘বাপ কা বেটা’—এমন মন্তব্যও চোখে পড়েছে।

 

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সংযত থাকা জেমস ২০২৪ সালের ১২ জুন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমানকে বিয়ে করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।

 

তারকার সংগীতজীবনের বাইরেও এমন মানবিক ও পারিবারিক মুহূর্ত ভক্তদের কাছে নতুন এক জেমসকে তুলে ধরেছে—যেখানে তিনি শুধু নগরবাউল নন, একজন স্নেহশীল বাবাও।


সম্পর্কিত

জেমস

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না

বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন

ঢাকার অন্যতম নাট্যদল ঢাকা পদাতিক তাদের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন আয়োজন করছে। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।