বিনোদন
৮০ পেরিয়েও অদম্য জ্যাকব ডায়েস: আবারও গিটার শেখাচ্ছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি

বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃৎদের একজন, কিংবদন্তি সংগীতগুরু জ্যাকব ডায়েস আবারও গিটার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। সীমিত পরিসরে এই কার্যক্রম চালাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজন ও গিটার প্রশিক্ষক এম ডি কামরুজ্জামান।
আশির কোঠায় পা রেখেও জ্যাকব ডায়েসের সংগীতের প্রতি ভালোবাসা একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়েছে। তাঁর এই অদম্য আগ্রহই নতুন করে অনুপ্রাণিত করছে সংগীতপ্রেমীদের।
দেশের খ্যাতিমান শিল্পী আইয়ুব বাচ্চু এবং কুমার বিশ্বজিৎ-এর মতো বহু তারকার সংগীতজীবনের পেছনে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের ব্যান্ড সংগীতের বিকাশে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
জ্যাকব ডায়েস শুধু একজন প্রশিক্ষক নন—তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। গিটার, ড্রামস, কিবোর্ড, পিয়ানো এবং কণ্ঠসংগীত—সব ক্ষেত্রেই তাঁর দক্ষতা সমানভাবে প্রশংসিত। তাঁর হাত ধরেই দেশের প্রথম নারী ব্যান্ডদল ব্লু বার্ড-এর যাত্রা শুরু হয়, যা সংগীতাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করে।
চট্টগ্রামের লালখান বাজারের বাসিন্দা এই সংগীতগুরু প্রতিদিন সন্ধ্যায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এর লবিতে পিয়ানো বাজান। তাঁর সুরের মূর্ছনায় মুগ্ধ হন দেশি-বিদেশি অতিথিরা।
জ্যাকব ডায়েস মনে করেন, সংগীতের কোনো শেষ নেই। তাই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সুরের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিতে চান সবার মাঝে। নতুন প্রজন্মের মাঝে সংগীত শিক্ষা ছড়িয়ে দিয়ে তিনি বেঁচে থাকতে চান মানুষের হৃদয়ে—সুরের ভেতরেই।
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন
ঢাকার অন্যতম নাট্যদল ঢাকা পদাতিক তাদের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন আয়োজন করছে। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।






