বিনোদন


আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত প্রভা, ভিডিও বার্তায় বললেন ‘কি রাগ করলা?’


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত প্রভা, ভিডিও বার্তায় বললেন ‘কি রাগ করলা?’

বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির হ্যাটট্রিকের ম্যাচে জয় পাওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের মতো বাংলাদেশেও উচ্ছ্বাসে মেতেছেন আর্জেন্টিনা ভক্তরা। সেই তালিকায় রয়েছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

 

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত প্রভা। দুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার পতাকার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি নিজের সমর্থনের বিষয়টি আবারও তুলে ধরেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘দুই দশক ধরে সমর্থন দিয়ে যাওয়া এক বিশ্বস্ত (লয়্যাল) ভক্ত।’

 

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর নিজের উচ্ছ্বাসও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। আর্জেন্টিনার জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওর শুরুতে অনুসারীদের সালাম জানিয়ে তাদের খোঁজখবর নেন।

 

এরপর নিজের জার্সির দিকে তাকিয়ে হাসিমুখে বলেন, ‘কি রাগ করলা?’

 

প্রভার এই মন্তব্যকে অনেকেই মজার ছলে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের উদ্দেশে করা খোঁচা হিসেবে দেখছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

 

প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ ২ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে যায়। এতে ১৪ হাজারের বেশি রিঅ্যাকশনও জমা পড়ে।

 

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা। এ তালিকায় রয়েছেন মেহজাবীন চৌধুরী, পরীমনি, কেয়া পায়েল, নাদিয়া আহমেদ এবং এফএস নাঈম। এছাড়া ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন তারকাও মেসি ও তার সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন।


সম্পর্কিত

আর্জেন্টিনাঅভিনেত্রী প্রভা

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেবে চরকি অ্যাওয়ার্ডস

প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের স্মরণে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ‘চরকি কার্নিভাল’-এ এই সম্মাননা প্রদান করা হবে।

আবার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী কে

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের রেজিস্ট্রি বিয়ে অনুষ্ঠিত হবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

চঞ্চলের জন্মদিনে জয়ার মজার শুভেচ্ছা, ‘অভিনেতা’ পরিচয় তৃতীয় স্থানে!

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন উপলক্ষে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুকে নিয়ে মজার মন্তব্য করেছেন তিনি, যা ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।

ক্যামেরার আড়ালে শেষবিদায়, মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তাঁর নানাবাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।