এক্সক্লুসিভ


লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ মার্চ ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন, শনিবার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সীমান্ত পিলার ৯১৩/৪এস-এর কাছে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় অবৈধভাবে গরু আনতে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলার এলাকা দিয়ে ওই দেশে  প্রবেশ করে  ১৫-২০ জনের একটি দল। তাঁরা গরু নিয়ে সীমান্ত দিয়ে ফেরার পথে কোচবিহারের চিত্রাকোট ক্যাম্পের  বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। 
ওই দলের বাকি সদস্যরা গুলিবিদ্ধদের বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। গুরুতর আহত মুরুলী চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া পথেই তাঁর মৃত্যু হয়। অপর দুই আহত বাংলাদেশি হলেন চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)। 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মুরুলী চন্দ্রের লাশ আমরা উদ্ধার করে থানা-হেফাজতে নিয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জানতে বিজিবির লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেনকে মোবাইল ফোনে কল দেওয়া হলে ধরেননি।
এর আগে গত সোমবার রাতে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম সীমান্ত এলাকায় ৯২৩ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে লিটন পারভেজ (২২) নামের এক তরুণ আহত হন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে লিটনের লাশ বাংলাদেশে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

জনপ্রিয়


এক্সক্লুসিভ থেকে আরও পড়ুন

ঝিনাইগাতী গারো পাহাড়ে জ্বলছে আগুন, জীববৈচিত্র হুমকির সম্মুখীন

গতকাল শুক্রবার ঝিনাইগাতী-কামালপুর সড়কের ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের চারটি স্থানে বড়আকারে আগুন জ্বলছে।

বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।

উদারতার দৃষ্টান্ত: রমজানে ফিতরার তাৎপর্য

বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সমাজের ধনী-গরিবের আর্থসামাজিক বৈষম্য পরিহারের লক্ষ্যে ইবাদতের এ মাসে মহান রাব্বুল আলামীন দান-সদকা, জাকাত-ফিতরার মতো সুন্দরতম বিধান ও আমল দিয়েছেন মুমিনদের জন্য।

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী

কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী।